Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ব্যবসা সহজ করতে এনবিআরের প্রতি আহ্বান ব্যবসায়ীদের 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 January, 2023, 04:30 pm
Last modified: 26 January, 2023, 04:33 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

ব্যবসা সহজ করতে এনবিআরের প্রতি আহ্বান ব্যবসায়ীদের 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত এক সেমিনারে এফবিসিসিআই সভাপতি বর্তমান ডলার সংকটের সময়ে আমদানি নিরুৎসাহিত করে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়ার আহবান জানান। 
টিবিএস রিপোর্ট
26 January, 2023, 04:30 pm
Last modified: 26 January, 2023, 04:33 pm

ব্যবসা সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রতি আহবান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসীম উদ্দিন। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সম্পৃক্ততা আরো বাড়ানোর আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত এক সেমিনারে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম ব্যবসাবাণিজ্যে সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু উদ্যোগ তুলে ধরেন। এজন্য এনবিআরের বাইরে সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোকেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহবান জানান তিনি।

অপরদিকে, এফবিসিসিআই সভাপতি বর্তমান ডলার সংকটের সময়ে আমদানি নিরুৎসাহিত করে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়ার আহবান জানান। 

তিনি বলেন, 'এখন সময় এসেছে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেয়ার, যাতে আমদানি করতে না হয়'।

অনুষ্ঠানে কাস্টমস দিবস উপলক্ষে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)-র 'মেরিট অব সার্টিফিকেট' সম্মাননা দেয়া হয়।

এছাড়া বন্দর থেকে থেকে বিশ্বস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে সহজে পণ্য খালাসের লক্ষ্যে ৯ কোম্পানিকে 'অথরাইজড ইকোনমিক অপারেটর' হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনবিআর সদস্য মাসুদ সাদিক, আব্দুল মান্নান শিকদার, জাকিয়া সুলতানা এবং এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।  
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / আন্তর্জাতিক কাস্টমস দিবস / ইজ অব ডুয়িং বিজনেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]