Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 January, 2023, 01:55 pm
Last modified: 23 January, 2023, 11:08 am

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকদের রাজধানী ব্রাসিলিয়াতে ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
22 January, 2023, 01:55 pm
Last modified: 23 January, 2023, 11:08 am
ছবি / রয়টার্স

ব্রাজিলের রাজধানীতে বেশ কয়েকটি সরকারি ভবনে জাইর বলসোনারোর সমর্থকদের হামলার সপ্তাহ দুয়েক পর, দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

জেনারেল জুলিও সিজার ডি আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রাজিলের দক্ষিণ-পূর্ব সামরিক কমান্ডের (সাউথ-ইস্ট মিলিটারি কমান্ড) প্রধান জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভা। খবর আল জাজিরার।

তবে প্রেসিডেন্ট লুলা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি প্রকাশ না করলেও ব্রাজিলের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্সও সামরিক সূত্রের বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে।

গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকদের রাজধানী ব্রাসিলিয়াতে ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গাকারীরা প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর পরাজয়কে মেনে নিতে পারেনি। তারা নির্বাচনের ফলাফল বাতিলের জন্য দেশটির সামরিক বাহিনীর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।

দাঙ্গার পরপরই লুলা বলেছিলেন, এই ঘটনায় সশস্ত্র বাহিনীর লোকেরা জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। 

সম্প্রতি বামপন্থী লুলা জানিয়েছেন, ব্রাজিলের নিরাপত্তা বাহিনীতে থাকা কট্টর বলসোনারোর অনুগতদের অপসারণ করবে তার সরকার। দাঙ্গার প্রেক্ষাপটে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনী থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ব্রাজিল / প্রেসিডেন্ট লুলা / ব্রাজিলের প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]