Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারত মোট তেল আমদানির ২৫ শতাংশই রাশিয়া থেকে করছে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
15 January, 2023, 08:30 pm
Last modified: 15 January, 2023, 08:32 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

ভারত মোট তেল আমদানির ২৫ শতাংশই রাশিয়া থেকে করছে

এর আগে সর্বোচ্চ রাশিয়ান তেল আমদানির রেকর্ড হয় ২০২২ সালের জুনে। ঐ মাসে ভারত দিনে ৯ লাখ ৪২ হাজার ৬৯৪ ব্যারেল আমদানি করে বলে জানিয়েছে এনার্জি ইন্টেলিজেন্স ফার্ম–ভরটেক্সা। 
টিবিএস রিপোর্ট
15 January, 2023, 08:30 pm
Last modified: 15 January, 2023, 08:32 pm
সংগৃহীত ছবি

২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি আরো বেড়েছে ভারতের। ঐ মাসে তা প্রথমবারের মতো দিনে ১০ লাখ ব্যারেল ছাড়িয়ে যায়, ফলে টানা তৃতীয় মাসের ন্যায় দিল্লির শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারকের অবস্থান ধরে রাখে মস্কো। জ্বালানি চালান পর্যবেক্ষণকারী সংস্থা– ভরটেক্সার দেওয়া তথ্যানুসারে এবিষয়ে জানা গেছে।  খবর রয়টার্সের

গত বছরের মার্চে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির মাত্র শূন্য দশমিক ২ শতাংশ করা হয়েছিল রাশিয়া থেকে। সে তুলনায়, ডিসেম্বরে প্রতিদিন ১১ লাখ ৯০ হাজার ব্যারেল আমদানি করেছে। 

আগের মাস নভেম্বরে, রাশিয়া থেকে ভারতের দৈনিক আমদানি ছিল গড়ে ৯ লাখ ৯ হাজার ৪০৩ ব্যারেল। আর অক্টোবরে ৯ লাখ ৩৫ হাজার ৫৫৬ ব্যারেল। 

এর আগে সর্বোচ্চ রাশিয়ান তেল আমদানির রেকর্ড হয় ২০২২ সালের জুনে। ঐ মাসে ভারত দিনে ৯ লাখ ৪২ হাজার ৬৯৪ ব্যারেল আমদানি করে বলে জানিয়েছে ভরটেক্সা। 

২০২২ সালের অক্টোবরে ভারতের প্রথাগত শীর্ষ তেল সরবরাহকারী সৌদি আরব ও ইরাককে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করে রাশিয়া।  বর্তমানে ভারতের মোট আমদানিকৃত তেলের ২৫ শতাংশই দেশটি সরবরাহ করছে। 

ইউরোপীয় ইউনিয়ন যখন সমুদ্রপথে পরিবহন করা রাশিয়ার তেলে মূল্যসীমা আরোপের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়, সে সময়েই আমদানি বাড়ায় নয়াদিল্লি। তেল শিল্পের সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ইইউ নির্ধারিত মূল্যসীমার চেয়েও অনেক কম দামে, বা প্রতিব্যারেল ৬০ ডলারের নিচে রাশিয়ার তেল কেনা যাচ্ছে। ভারত এ সুযোগটাই গ্রহণ করেছে।  

ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ জ্বালানি তেল ব্যবহারকারী ও আমদানিকারক দেশ। অপরিশোধিত জ্বালানি তেল চাহিদার মোট ৮৫ শতাংশই তারা আমদানি করে। পরে তা স্থানীয় রিফাইনারিগুলোতে পরিশোধন করে ডিজেল ও পেট্রলের মতোন নানান জ্বালানি তেল তৈরি করা হয়।  

এনার্জি ইন্টেলিজেন্স ফার্ম– ভরটেক্সা আরো জানায়, ডিসেম্বরে ইরাক থেকে দৈনিক ৮ লাখ ৩ হাজার ২২৮ ব্যারেল ক্রুড আমদানি করে ভারত, আর সৌদি আরব থেকে করে ৭ লাখ ১৮ হাজার ৩৫৭ ব্যারেল। একইসময়, যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারতের চতুর্থ বৃহৎ সরবরাহক হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরীয় দেশটি ডিসেম্বরে ভারতে দৈনিক ৩ লাখ ২৩ হাজার ৮১১ ব্যারেল তেল বিক্রি করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে দৈনিক ৩ লাখ ২২ হাজার ১৫ ব্যারেল, যা নভেম্বরের ৪ লাখ ৫ হাজার ৫২৫ ব্যারেলের তুলনায় অনেকটাই কম। 
 
Related Topics

টপ নিউজ

ভারত / জ্বালানি তেল আমদানি / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]