Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সিলেটের স্টেশন ম্যানেজারসহ ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
19 April, 2020, 04:55 pm
Last modified: 19 April, 2020, 05:00 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

সিলেটের স্টেশন ম্যানেজারসহ ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

লকডাউন ভেঙে সিলেটে যাত্রীবাহি ট্রেন যাওয়ার ঘটনায় এ সুপারিশ করেছে জেলা প্রশাসন।
সিলেট প্রতিনিধি
19 April, 2020, 04:55 pm
Last modified: 19 April, 2020, 05:00 pm

করোনাভাইরাসের সংক্রমণের সময়ে ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৫৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট আসে একটি যাত্রীবাহী ট্রেন। এ ঘটনায় রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমানসহ রেলওয়ের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ করেছে সিলেট জেলা প্রশাসন।

শনিবার রাতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে সিলেট জেলা প্রশাসন। 

এদিকে, ওই ট্রেনে করে যে যাত্রীরা সিলেট এসেছিলেন তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে রেলওয়ের যেসব কর্মচারীরা এসেছেন তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জানা গেছে, লকডাউন অমান্য করে শনিবার বিকেল ৫টায় ৫৫ জন যাত্রী আন্তঃনগর এই ট্রেনটিতে করে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছে। যদিও গত ২৪ মার্চ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেটকে। লকডাউনের নির্দেশনায় সিলেটের বাইরে যাওয়া ও প্রবেশ দুটোই নিষিদ্ধ করা হয়। তবে সকল নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে।

রেলওয়ে সংশ্লিস্টরা জানান, রেলকর্মচারীদের বেতনের টাকা নিয়ে এই ট্রেনে করে রেলের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সিলেট আসেন। এদের মধ্যে আট কর্মকর্তাকে নিয়ে রোববার সকাল ৮টায় ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

তবে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, সিলেটে ট্রেন আসবে এটা জেলা প্রশাসনকে জানাননি রেলওয়ের ম্যানেজার। এ ছাড়া ট্রেনে ২০ জন রেলওয়ের কর্মকর্তারা-কর্মচারী থাকার কথা থাকলেও এসেছেন মোট ৫৫ জন। যাদের ৩৫ জনই যাত্রী। এ কারণে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ট্রেনে আসা ৩৫ যাত্রীদের খুঁজছি আমরা। পুলিশও তাদের সন্ধানে নেমেছে। এ ছাড়া ট্রেনে করে আসা রেলের ২০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আট জন ঢাকায় ফিরে গেছেন। বাকীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, ট্রেনে যাত্রী আনা আমাদের ভুল হয়েছে। সিলেটে ট্রেন আসলে জেলা প্রশাসনকে জানাতে হবে এটা আমি জানতাম না। ভেবেছিলাম এটা শুধু আমাদের বিষয়।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / সিলেট / ট্রেন / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]