‘প্ল্যানেট অব প্লেনটি অ্যাওয়ার্ড’ দেবে অলটেক
কৃষিভিত্তিক খাদ্য উৎপাদনে অবদান রাখার জন্য ‘প্লানেট অব প্লেনটি অ্যাওয়ার্ড’ চালু করতে যাচ্ছে বহুজাতিক কোম্পানী অলটেক।
কৃষি ও কৃষিভিত্তিক খাদ্য উৎপাদনের মাধ্যমে পৃথিবীর মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে যারা তাঁদের শ্রম, মেধা, উদ্ভাবন, উৎসাহ, পরামর্শ, উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দিতে এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে অলটেক।
সে লক্ষ্যে তারা এ বছরই প্রথমবারের মত ‘প্লানেট অব প্লেনটি অ্যাওয়ার্ড’ টি চালু করতে যাচ্ছে।
অলটেক কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তবে শুধু খাদ্য উৎপাদনই নয় বরং পৃথিবীর মানুষ, গাছপালা, পশুপাখি ও পরিবেশের কল্যাণ সাধনে যাঁরা নিবেদিত প্রাণ তাঁদেরকেও সম্মান জানাবে প্ল্যানেট অব প্লেনটি অ্যাওয়ার্ড।
অলটেক বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডা. সাইফুল ইসলাম বলেন, “আমরা ব্যতিক্রমী ও সাধারণত নজরে আসে না এমন কিছু সফলতার গল্প খুঁজে বের করার চেষ্টা করছি যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং আগামীদিনের পৃথিবীকে পুষ্টিকর খাদ্য ও শষ্যের প্রাচুর্যতা এনে দিতে সহায়ক হবে কিংবা বলা যায় ভবিষ্যত প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী উপহার দিতে সক্ষম হবে।”
তিনি বলেন, মোট আটটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এগুলো হচ্ছে- খামারি, শিক্ষার্থী, সাংবাদিক, অলাভজনক প্রতিষ্ঠান, কমিউনিটি, ব্যবসা, নতুন উদ্যোগ এবং শিক্ষাবিদ।
উল্লিখিত ক্যাটাগরিতে যে কেউ নমিনেশন জমা দিতে পারবেন এবং পছন্দসই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভোট দিতে পারবেন। বাংলাদেশ ও বাংলাদেশীদের জন্যও এক্ষেত্রে সমান সুযোগ রয়েছে। এজন্য প্লানেট অব প্লেনটি’র ওয়েবসাইট অথবা https://www.planetofplenty.com/nominate/ এই লিংকে ঢুকে নমিনেশন ও ভোট করা যাবে।
ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে এ বছরের ১ জুলাই, যা শেষ হবে ৩১ জুলাই। বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হবে । এছাড়াও আগামী ২০২০ সালের ১৯-২১ মে তারিখে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে অনুষ্ঠিতব্য অলটেকের আইডিয়া কনফারেন্স ‘ওয়ান ২০২০’ -এ একজন সঙ্গীসহ সফরের যাবতীয় খরচ বহন করবে অলটেক।
