Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
দ্রুত সময়ে দেউলিয়া হয়েছেন যেসব বিলিয়নিয়ার!

ফিচার

টিবিএস ডেস্ক
02 January, 2023, 08:00 pm
Last modified: 02 January, 2023, 08:08 pm

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

দ্রুত সময়ে দেউলিয়া হয়েছেন যেসব বিলিয়নিয়ার!

কেউ জালিয়াতির মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছেন, কেউ বা হওয়ার পরে অবৈধ পথে গিয়েছেন। কেউ স্রেফ সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে পারেননি বলে সব খুইয়েছেন। অনেককে শেষ পর্যন্ত কারাভোগ করতে হয়েছে। একজন আত্মহত্যাও করেছেন সব হারিয়ে। অল্প সময়ের ব্যবধান বিলিয়নিয়ার থেকে নিঃস্ব হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে বিশ্বে।
টিবিএস ডেস্ক
02 January, 2023, 08:00 pm
Last modified: 02 January, 2023, 08:08 pm
রাতারাতি বিলিয়নিয়ার থেকে নিঃস্ব হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে বিশ্বে। ছবি: সংগৃহীত

শতকোটিপতি হলেই নিশ্চিন্ত হওয়ার জো নেই, তখন আবার অর্থ ব্যবস্থাপনা ও রক্ষা করা নিয়ে ভাবতে হয়। অনেকে এ কাজে বেশ দক্ষ। আবার কারও কারও কিছু ভুল, ক্ষেত্রবিশেষে অবৈধ পদক্ষেপের কারণে অল্প সময়ের ব্যবধানে ক্রোড়পতি থেকে কপর্দকহীন বনে যাওয়ারও অনেক নজির রয়েছে। এরকম কয়েকজন বিলিয়নিয়ারের হুহু করে দেউলিয়া বনে যাওয়ার কথা জানিয়েছে লাভমানি।

অ্যালেন স্ট্যানফোর্ড

তিনি ছিলেন একজন মার্কিন অর্থলগ্নিকারী ও পেশাদার ক্রীড়ার পৃষ্ঠপোষক। ব্যক্তিগত বিমান, ইয়টের মালিক স্ট্যানফোর্ডের সম্পদের পরিমাণ ছিল ২.২ বিলিয়ন ডলার।

কিন্তু ২০০৯ সালে জানা যায়, ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পঞ্জি স্কিমের মাধ্যমে এ বিপুল সম্পদের মালিক হয়েছিলেন স্ট্যানফোর্ড। ২০১২ সালে ১০০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়ার পর এখন নিঃস্ব হয়ে কারাগারে আছেন সাবেক এ ধনকুবের।

অব্রে ম্যাকক্লেন্ডন

২০১১ সালে ১.২ বিলিয়ন ডলারের সম্পদ ছিল চেসাপিক এনার্জির এ সহপ্রতিষ্ঠাতার। কোম্পানিটি তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদে নতুন প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ছিল।

কিন্তু বছর পাঁচেক পরে দৃশ্যপট বদলে যায়। ফোর্বস তাকে 'আমেরিকার সবচেয়ে অপরিণামদর্শী বিলিয়নিয়ার'র তকমা দেয়। ২০১৬ সালের মার্চে তেল ও গ্যাস লিজ বিষয়ক নিলাম নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে নিজের সম্পদ হারান ম্যাকক্লেন্ডন। পরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

অব্রে ম্যাকক্লেন্ডন। ছবি: হান্টার মার্টিন/গেটি ইমেজেস

বিজয় মালিয়া

নব্বইয়ের দশকে বিলিয়নিরা ছিলেন ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়া। কিংফিশার এয়ালাইনস-এর মালিক বিজয়ের সম্পদের পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ডলার।

২০১২ সালে তার বিমান পরিবহন সংস্থা এক বিলিয়ন ডলারের বেশি দেনার মুখে পড়ে। বিলাসবহুল জীবনযাপন করতেন বিজয়। ভারতের বিভিন্ন ব্যাংকে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কেলেঙ্কারির পর ভারত ত্যাগ করেন বিজয়। বর্তমানে লন্ডনে অবস্থান করে 'একস্ট্রাডিশন' মামলা লড়ছেন সাবেক এ ধনী।

বার্নার্ড ম্যাডফ

বার্নার্ড এল. ম্যাডফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ-এর অংশ হিসেবে একজন আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করার মাধ্যমে বিপুল ধনসম্পদের মালিক হন প্রয়াত বিলিয়নিয়ার ম্যাডফ। 

২০০৯ সালে তার বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হয়। প্রায় দুই দশক ধরে একটি পঞ্জি স্কিম পরিচালনা করেছিলেন ম্যাডফ। আদালত তাকে ১৫০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এপ্রিল মাসে কারাভোগ করা অবস্থায় মারা যান তিনি।

বিজয় মালিয়া। ছবি: জ্যাক টেইলর/গেটি ইমেজেস

এইক বাতিস্তা

এইক বাতিস্তা এককালে ব্রাজিলের সর্বোচ্চ ও বিশ্বের সপ্তম ধনী ছিলেন। তার সম্পদের উৎস ছিল প্রাকৃতিক সম্পদ বিষয়ক একটি কোম্পানি। ২০১২ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলারের বেশি।

কিন্তু পরের দুই বছরে নিজের বেশিরভাগ সম্পদ হারান তিনি। স্রেফ ২০১৩ সালেই ১৯ বিলিয়ন ডলার খুইয়েছিলেন তিনি। গ্যাস সংক্রান্ত ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়ায় ব্যাংককে বড় অংকের দেনাও শোধ করতে হয় তাকে। শেষপর্যন্ত দেউলিয়া হন বাতিস্তা।

বিয়রগলফার গডম্যান্ডসন

বিয়রগলফার গডম্যান্ডসন ছিলেন একজন সকার খেলোয়াড়। সেখান থেকে উপার্জিত অর্থ তিনি বিনিয়োগ করেন বেভারেজ ব্যবসায়। এরপর তার মাধ্যমে ৩.৫ বিলিয়ন ডলার সম্পদ গড়ে তোলেন তিনি।

বিলিয়নিয়ার হওয়ার পর ইংলিশ সকার ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও আইসল্যান্ডের ব্যাংক ল্যান্ডসব্যাংকি ক্রয় করেন গডম্যান্ডসন। দুর্ভাগ্যজনকভাবে, ২০০৮ সালে আইসল্যান্ডের ব্যাংকিং সংকটের অন্যতম ভুক্তভোগী হতে হয় তাকে।

বিয়রগলফার গডম্যান্ডসন। ছবি: শন বট্টেরিল/গেটি ইমেজেস

ব্যবসায়িক হিসাবনিকাশে কিছু অপরাধের কারণে তাকে আদালতে লড়তে হয়। সেখানেও প্রচুর অর্থ ব্যয় করতে বাধ্য হন তিনি। ২০০৯ সালে দেনা পরিশোধ না করতে পারায় তাকে দেউলিয় ঘোষণা করা হয়।

জসলিন ওয়াইল্ডেনস্টেন

প্রয়াত বিলিয়নিয়ার আর্ট ডিলার অ্যালেক ওয়াইল্ডেনস্টেনের সঙ্গে ১৯৯৯ সালে বিচ্ছেদের সুবাদে ২.৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে যান জসলিন ওয়াইল্ডেনস্টেন।

তবে এ সম্পদ বেশিদিন আগলে রাখতে পারেননি জসলিন। প্রতি মাসে এক মিলিয়ন ডলার খরচ করার জন্য বিখ্যাত ছিলেন তিনি। ২০১৮ সালে ফক্স নিউজ জানায়, মিলিয়ন মিলিয়ন ডলার দেনার দায়ে দেউলিয়াত্বের আবেদন করেছিলেন তিনি। নিজের দেউলিয়ার ঘটনায় নিজেই অবাক হয়ে গিয়েছিলেন বলে স্বীকার করেন জসলিন।

জসলিন ওয়াইল্ডেনস্টেন। ছবি: গ্র্যান্ট ল্যামোস ফোর/গেটি ইমেজেস

শন কুইন

আইরিশ ব্যবসায়ী শন কুইনের প্রায় সবকিছু নিয়ে ব্যবসায় করার অভিজ্ঞতা রয়েছে। হাসপাতাল থেকে শুরু করে প্লাস্টিক হয়ে পাঁচ তারকা হোটেল; কোথায় বিনিয়োগ করেননি তিনি! একটা পর্যায়ে আয়ারল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো তাকে।

শন তার সব অর্থ গচ্ছিত রেখেছিলেন অ্যাংলো আইরিশ ব্যাংক-এ। ২০০৮ সালে শেয়ার কেনার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অনৈতিকভাবে অর্থনৈতিক সহায়তা দেওয়ার কারণে ব্যাংকটির অর্থ স্থানান্তর বন্ধ হয়ে যায়। এর ফলে ২.৮ বিলিয়ন ডলার হারান কুইন। এছাড়া আদালত অবমাননার দায়ে ২০১২ সালে নয় সপ্তাহের জন্য কারাভোগের আদেশও জোটে তার।

অ্যাডলফ মার্কল। ছবি: ক্লজ ফেলিক্স/ডিপিএ/পিএ ইমেজেস

অ্যাডলফ মার্কল

নয় বিলিয়ন ডলার নিয়ে একসময় বিশ্বের সেরা ধনীদের তালিকায় নিয়মিত পাওয়া যেত জার্মান ব্যবসায়ী অ্যাডলফ মার্কলকে। একটি ঔষধ ও প্রকৌশল শিল্পপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে এত অর্থের মালিক হয়েছিলেন তিনি।

২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময় তার কোম্পানি ছয় বিলিয়ন ডলার দেনার মুখে পড়ে। ২০০৯ সালে মার্কল একেবারে কপর্দকশূন্য হয়ে যান। তারপর এক করুণ বিদায়; জার্মানিতে একটি ট্রেনের সামনে শুয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর আগে একটি চিরকুটে মার্কল লিখে গিয়েছিলেন: 'আমি দুঃখিত।'

শন কুইন। ছবি: পিটার মুলি/এএফপি/গেটি ইমেজেস

প্যাট্রিসিয়া ক্লাজ

১৯৮১ সালে বিলিয়নিয়ার ও টিভি মোগল জন ক্লাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করেন প্যাট্রিসিয়া। সেসময় পাঁচ বিলিয়ন ডলার নিয়ে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন জন ক্লাজ। ১৯৯০ সালে এ দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, এর ফলে আমেরিকার সবচেয়ে ধনী ডিভোর্সিদের একজনে পরিণত হন প্যাট্রিসিয়া।

একটি ওয়াইনারি ও ভাইনইয়ার্ডে (আঙুরখেত) বিনিয়োগ করে সুবিধা করতে পারেননি প্যাট্রিসিয়া। ২০০৮ সালে এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। অনেকগুলো ঋণ ও আর্থিক দুরবস্থায় পড়ে নিলামের মাধ্যমে আসবাবপত্র ও গহনা বিক্রি করতে শুরু করেন তিনি। কিন্তু তাতেও শেষ পর্যন্ত দেউলিয়া হওয়া থেকে রেহাই পাননি প্যাট্রিসিয়া।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন প্যাট্রিসিয়ার পুরোনো বন্ধু। ২০১১ সালে ট্রাম্প ভাইনইয়ার্ডটি কিনে নেন এবং প্যাট্রিসিয়াকে একটি চাকরির প্রস্তাব করেন। তবে সে চাকরিতেও থিতু হতে পারেননি তিনি।

Related Topics

টপ নিউজ

বিলিয়নিয়ার / শীর্ষ ধনী / কোটিপতি / নিঃস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]