Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রাজধানীতে জামায়াত ও গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2022, 12:55 pm
Last modified: 30 December, 2022, 03:34 pm

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান

রাজধানীতে জামায়াত ও গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
টিবিএস রিপোর্ট
30 December, 2022, 12:55 pm
Last modified: 30 December, 2022, 03:34 pm
ছবি- টিবিএস

সরকার পতনের উদ্দেশ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, জেএসডি ( রব ), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এ ৭ দলীয় গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার সকাল ১১ টায় এ জমায়েত শুরু হয়।

গণতন্ত্র মঞ্চের মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার প্রেসক্লাব আসবে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, "ইতোমধ্যে আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজে উঠেছে। গত দুই দিনে বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, একই সাথে আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে।"

"তারা দেশ ধ্বংস করতে চায়, তারা নাগরিকের অধিকার কেড়ে নিতে চায়। বাংলাদেশের নাগরিকরা এটা হতে দেবে না। এ জন্যেই আমরা গণতন্ত্র মঞ্চ আওয়াজ তুলেছি," বলেন তিনি।

ছবি- টিবিএস

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ "গায়ের জোরে ক্ষমতায় আছে"।

"তারা ৩০ ডিসেম্বর গণতন্ত্র হরণ করেছে। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেয়া হবে না।"

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষ হতে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, "বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।"

বায়তুল মোকাররমের সামনে সতর্ক অবস্থানে পুলিশ/ ছবি- টিবিএস

অন্যদিকে, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াত ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে গণমিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখা।

শুক্রবার সকালে সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে গণমিছিলটি শুরু হয়ে মূল সড়কের দিকে এগোতে চাইলে তাদেরকে পুলিশ বাধা দেয়। পরে সাভার নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় তাদের কার্যক্রম।

এ গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি শাহাদাত হোসেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।"

ছবি- টিবিএস

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ জামায়াত ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান এই জামায়াত নেতা।

জামায়াতের গণমিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ, সাভার পৌরসভা আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহম্মদ, ধামরাই পৌরসভা আমীর জহিরুল ইসলাম, সাভার পৌরসভা জামায়াতে সেক্রেটারি আবদুল কাদের, শিবিরের জেলা সভাপতি রুহুল আমীন, জেলা সেক্রেটারি সানোয়ার হোসাইন প্রমুখ।

 

 

Related Topics

টপ নিউজ

গণতন্ত্র মঞ্চ / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]