Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রাশিয়াকে ভয় পায় জাতিসংঘ: ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 December, 2022, 01:45 pm
Last modified: 21 December, 2022, 01:54 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

রাশিয়াকে ভয় পায় জাতিসংঘ: ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলায় রাশিয়া ইরানের মিসাইল ব্যবহার করছে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের মহাসচিব ‘রুশ হুমকির কাছে নতি স্বীকার’ করেছে বলে অভিযোগ ওয়াশিংটনের।
টিবিএস ডেস্ক
21 December, 2022, 01:45 pm
Last modified: 21 December, 2022, 01:54 pm

ইউক্রেনে হামলায় রাশিয়া ইরানের মিসাইল ব্যবহার করছে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের মহাসচিব 'রুশ হুমকির কাছে নতি স্বীকার' করেছে বলে অভিযোগ ওয়াশিংটনের। খবর এবিসি নিউজের।

২০১৫ সালে ইরান ও ছয় শক্তিধর দেশের মধ্যে হওয়া পরমাণু চুক্তিকে ২২৩১ নামে একটি প্রস্তাবের মাধ্যমে স্বীকৃতি দেয় জাতিসংঘ। রাশিয়ায় ইরানের ড্রোন সরবরাহ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে এক প্রতিবেদনে জানায় যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে ইরান বরাবরই অস্ত্র চালানের বিষয়টি অস্বীকার করে আসছে।

সোমবার পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনে মিসাইল ব্যবহার নিয়ে আবারও মুখোমুখি অবস্থান নেয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।

২০১৫ সালের প্রস্তাব লঙ্ঘন করে ইরান রাশিয়ার কাছে ড্রোন হস্তান্তর করেছে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেন, ২০২০ সালের অক্টোবরে ইরান থেকে অস্ত্র চালান লেনদেনের ওপর সমস্ত নিষেধাজ্ঞা বাতিল করা হয়। আর তাই অস্ত্র লেনদেনের জন্য পশ্চিমাদের অনুমোদনের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, রাশিয়ায় ড্রোন চালান পাঠানোর বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন। ইরাভানির মতে, ইচ্ছাকৃতভাবেই এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যাতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো অত্যাধুনিক অস্ত্রসজ্জার ভূমিকা থেকে দৃষ্টি সরানো যায়।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ইউক্রেনে হামলার জন্য ইরানের ড্রোন পাঠানোকে 'সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা' বলে মন্তব্য করেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উড বলেন, 'ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলায় রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারের যথেষ্ট প্রমাণ আছে। গত ৫ নিভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতিসহ একাধিক উন্মুক্ত উৎস থেকেই এসব প্রমাণ মিলবে।'

২০১৫ সালের প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের পূর্বানুমতি ছাড়া ইরানের এধরনের ড্রোন স্থানান্তরের অনুমতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাত বছর ধরে জাতিসংঘে এই প্রস্তাব লঙ্ঘনের অভিযোগে ম্যান্ডেট থাকলেও জাতিসংঘ এখন পর্যন্ত তদন্ত শুরু না করায় হতাশা প্রকাশ করেন উড। বিষয়টিকে তিনি রাশিয়ার হুমকির কাছে জাতিসংঘের নতিস্বীকার বলেও মন্তব্য করেন।

ইউক্রেনে ইরানের তৈরি ড্রোনের তদন্ত শুরু না হওয়া নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে গুতেরেস সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা সবকিছু খতিয়ে ও আরও বিষদভাবে দেখছি। যুদ্ধের প্রেক্ষাপটে এই তদন্ত পরিচালনা করা উচিত কি না বা করলে কখন সেসব নির্ণয় করা হচ্ছে'।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]