Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ফাইনালে ভারান-জিরুর খেলা নিয়ে শঙ্কায় ফ্রান্স

টিবিএস ডেস্ক
18 December, 2022, 06:20 pm
Last modified: 18 December, 2022, 06:23 pm

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

ফাইনালে ভারান-জিরুর খেলা নিয়ে শঙ্কায় ফ্রান্স

ফাইনাল ম্যাচের আগে ফ্রান্স ক্যাম্পে এক ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছিল। এ জ্বরে আক্রান্ত হয়েছিলেন এই দুই ফুটবলার।
টিবিএস ডেস্ক
18 December, 2022, 06:20 pm
Last modified: 18 December, 2022, 06:23 pm
ছবি: রাফায়েল ভারান।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কাতার বিশ্বকাপের অন্তিম ক্ষণের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। বিশ্বের সবচেয়ে বড় আসরের শেষ ম্যাচে মেসির জাদু দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো এমবাপ্পেদের হাতে ট্রফি দেখতে চায় ফ্রান্সের ভক্তরা।

খেলা শেষে বিজয়ী দল নাম লেখাবে ইতিহাসের পাতায়। কিন্তু সেই ইতিহাসের দ্বার উন্মোচনের আগেই ফ্রান্সের সম্ভাব্য একাদশ নিয়ে শোনা যাচ্ছে কিছু আশঙ্কাবাণী।

ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু এবং ডিফেন্ডার রাফায়েল ভারানের ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দলটির অন্যতম সেরা এই দুই খেলোয়াড়কে হয়তো ম্যাচের শুরুতে মাঠে নামানো হবে না। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল-এর।

ফাইনাল ম্যাচের আগে ফ্রান্স ক্যাম্পে এক ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছিল। এ জ্বরে আক্রান্ত হয়েছিলেন এই দুই ফুটবলার। আর সে কারণেই ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম এ দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে শুরুর একাদশে খেলাতে চান না। অনুশীলনের শেষ সময়েও দেখা যায়নি তাদের।

প্রথমে ভারান জ্বর সেরে উঠেছেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ফরাসি গণমাধ্যম ল'ইকুইপ এক প্রতিবেদনে বলেছে, গত শনিবার (১৭ ডিসেম্বর) তার বদলে দায়োত উপামেকানো অনুশীলনে অংশ নিয়েছেন।

অন্যদিকে জিরুকে প্রতিস্থাপন করতে পারেন কার্কাস থুরাম। কাতারে প্রতিটি ম্যাচে তিনি খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। তবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোল করেছিলেন মার্কাস।

তবে, জিরু এবং ভারানের প্রথম একাদশে না খেলার তথ্য নিশ্চিত করতে পারেনি ডেইলি মেইল। হতে পারে, ভাইরাসের সংক্রমণ এড়াতে সাবধান থাকাই তাদের অনুশীলনে অনুপস্থিতির কারণ।

এবারের ফাইনালে জিতলে টানা দুইবার বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে ফ্রান্স। তাছাড়া ১৯৩৮ সালের পর এই প্রথম দিদিয়ের দেশম হবেন ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়া কোচ। তাছাড়া পেলের পরে কিলিয়ান এমবাপ্পে হবে টানা দুইবার ট্রফি জেতা সবচেয়ে কম বয়সী ফুটবলার। 
 
Related Topics

টপ নিউজ

রাফায়েল ভারান / অলিভিয়ের জিরু / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ফ্রান্স-আর্জেন্টিনা / ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল / ফ্রান্স ফুটবল দল / দিদিয়ের দেশম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]