Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
তথ্য না দেওয়ায় নিবন্ধিত ১৪ দলকে ইসির নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 11:40 am
Last modified: 08 December, 2022, 11:43 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

তথ্য না দেওয়ায় নিবন্ধিত ১৪ দলকে ইসির নোটিশ

দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কিনা, সে বিষয়ে তাদের কাছে প্রতিবেদন চেয়ে গত ১৩ অক্টোবর চিঠি পাঠায় নির্বাচন কমিশন।
টিবিএস রিপোর্ট
08 December, 2022, 11:40 am
Last modified: 08 December, 2022, 11:43 am

দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্তগুলো মেনে চলছে কিনা সেই প্রতিবেদন চেয়ে নির্বাচন কমিশনের চিঠির জবাবে যেসব দল সড়া দেয়নি, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ১৪টি দল নির্ধারিত সময়সীমা ২৪ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা না দেওয়ায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কিনা, সে বিষয়ে তাদের কাছে প্রতিবেদন চেয়ে গত ১৩ অক্টোবর পাঠানো চিঠিতে ৩০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলেছিল নির্বাচন কমিশন। 

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "তথ্য দিয়েছে ২১টি রাজনৈতিক দল; সময় চেয়েছে ৪টি। ১৪টি দল সময়মতো প্রতিবেদন দেয়নি। যারা সময় চেয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি ১ মাস। যারা প্রতিবেদন দেয়নি, তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। আজই (বুধবার) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হবে।" 

যে ১৪ দলকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে- কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি। 

এগুলোর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি সময় পার হওয়ার পরপরই প্রতিবেদন জমা দিলেও তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। 

শর্ত পূরণ করতে না পারা দলগুলোর ব্যপারে কমিশনার আলমগীর বলেন, "প্রতিবছর যে তথ্যগুলো চাইবো, তারা আমাদেরকে দেবেন। পরপর তিনবছর না দিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।"

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। 

নতুন দলের নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "কাগজপত্র যাচাই-বাছাই হচ্ছে। কাজ সম্ভবত শেষের দিকে। আইনগত দিকগুলো পরীক্ষা করা হচ্ছে। সচিবলায় আমাদের কাছে এগুলো উপস্থাপন করবে। কাগজপত্র ঠিক থাকলে সেগুলো মাঠ পর্যায়ে ঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করা হবে। যাদের কাগজপত্র ঠিক থাকবে না, তাদেরকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই।" 
 
Related Topics

টপ নিউজ

রাজনৈতিক দল / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]