Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে কেন উধাও হয়েছিলেন মরক্কোর গোলকিপার বোনো?

টিবিএস ডেস্ক
28 November, 2022, 05:00 pm
Last modified: 28 November, 2022, 05:03 pm

Related News

  • আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেস এখন ঢাকায়
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ

বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে কেন উধাও হয়েছিলেন মরক্কোর গোলকিপার বোনো?

সেভিলের এই শটস্টপার ম্যাচের আগে ওয়ার্ম আপে স্বাভাবিকভাবেই অংশ নেন। তারপর ফিরেও যান ড্রেসিং রুমে। ম্যাচের আগে তাকে টানেলেও দেখা যায়। এমনকী মাঠে এসে দলের সাথে জাতীয় সঙ্গীতও গান। এপর্যন্ত সব ঠিকই ছিল। 
টিবিএস ডেস্ক
28 November, 2022, 05:00 pm
Last modified: 28 November, 2022, 05:03 pm
জাতীয় সঙ্গীতের পরই মাঠ থেকে রহস্যজনকভাবে উধাও হন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। ছবি: ম্যাথিউ চাইল্ডস/ রয়টার্স

গত রোববার (২৭ নভেম্বর) কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে হয় এক অদ্ভূত দৃশ্যের অবতারণা। মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো ছিলেন যার কেন্দ্রে।  দেখে মনে হচ্ছিল- বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত তিনি, কিন্তু তারপরই ঘটলো সে বিস্ময়। খেলা শুরুর কয়েক সেকেন্ড আগেই তাকে উধাও হতে দেখা যায় মাঠ থেকে। তার বদলে ব্যাকআপ মুনির মোহামেদি পান মরক্কোর গোলপোস্ট আগলানোর ভার। খবর এমএসএন নিউজের 

স্বাভাবিক যেভাবে হলো অস্বাভাবিক

বোনোর মরক্কান নাম বোনৌ, সেখান থেকেই ক্লাব ফুটবলে পরিচিতি তার বোনো নামে। সেভিলের এই শটস্টপার ম্যাচের আগে ওয়ার্ম আপে স্বাভাবিকভাবেই অংশ নেন। তারপর ফিরেও যান ড্রেসিং রুমে। ম্যাচের আগে তাকে টানেলেও দেখা যায়। এমনকী মাঠে এসে দলের সাথে জাতীয় সঙ্গীতও গান। এপর্যন্ত সব ঠিকই ছিল। 

কিন্তু, জাতীয় সঙ্গীত শেষে- টিম ফোটোতে দেখা গেল বোনো নেই সেখানে। সে জায়গায় চলে এসেছেন মোহামেদি। এই পরিবর্তন শুরুতে অনেকেই লক্ষ করেননি। এমনকী ম্যাচের প্রথম ৩৮ মিনিট পর্যন্ত মোহামেদিকে বোনো বলে উল্লেখ করেছিলেন বিবিসির ধারাভাষ্যকার গাই ম্যুরে। কিন্তু, প্রযুক্তির বদৌলতে বিশ্বকাপের ম্যাচ দেখেন শত শত কোটি দর্শক। তাদের অনেকেই এতে বিভ্রান্ত হন এবং বিষয়টি টুইটার পোস্টে উল্লেখ করতে থাকেন।  

Yassine Bounou ahead of kickoff, he sang the anthem and then he disappeared

What happened?? pic.twitter.com/CxBIQgxKWU— FootballSoccerMeme ??????? (@fsmofficialTW) November 27, 2022

বোনো কেন উধাও হয়েছিলেন?

এনিয়ে সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে একাধিক তত্ত্ব। বেলএন স্পোর্টস- এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ম আপের সময়েই ভার্টিগো নামক এক ধরনের ভারসাম্যহীনতার সমস্যায় পড়েন বোনো। কিন্তু, সেরে ওঠার আশাও করছিলেন। এজন্য ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করেন। হয়তো তিনি ভেবেছিলেন গ্রুপ এফ এই লড়াইয়ে অংশ নিতেও পারবেন। সেরে যাবে শারীরিক সমস্যা। কিন্তু, শেষমুহূর্তেও সুস্থবোধ না করায় মাঠ ছাড়েন তিনি।  

৩১ বছরের বোনো মরক্কোর এক অপরিহার্য তারকা। ৪৭টি ম্যাচ খেলেছেন দলের হয়ে। নিজেকে প্রতিষ্ঠা করেছেন জাতীয় দলের এক নম্বর গোলরক্ষকের ভূমিকায়। অন্যদিকে ৩৩ বছরের মোহামেদি জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে খেলেছেন, ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের শুরুর দিকে তিনিই ছিলেন গোলকিপার। 

কাতার বিশ্বকাপে এপর্যন্ত সমর্থকদের নিরাশ করেনি মরক্কোর পারফরম্যান্স। বরং বিস্ময়েরও জন্ম দিয়েছে শক্তিশালী দুই ইউরোপীয় দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র এবং বেলজিয়ামের বিরুদ্ধে জিতে। এখন প্রশ্ন হলো- ১৯৮৬ সালের পর কি আবারও নকআউট পর্বে যেতে পারবে দলটি? আর বোনো কি এই গৌরবময় মিশনে উপস্থিত থাকতে পারবেন? 

 
 
 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / বেলজিয়াম বনাম মরক্কো / ইয়াসিন বোনো / গোলকিপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেস এখন ঢাকায়
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]