Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নেইমারকে ফাউল করা বন্ধ করতে হবে: ব্রাজিল কোচ তিতে 

টিবিএস ডেস্ক   
28 November, 2022, 12:00 pm
Last modified: 28 November, 2022, 12:21 pm

Related News

  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

নেইমারকে ফাউল করা বন্ধ করতে হবে: ব্রাজিল কোচ তিতে 

“আপনি যদি সুন্দর ফুটবল খেলতে চান, তাহলে আপনাকে ফাউলের দিকে মনোযোগ দিতেই হবে। তারা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কেই টার্গেট করে। এটাতেই প্রভাব পড়েছে। কিন্তু এটা বন্ধ করতেই হবে।“
টিবিএস ডেস্ক   
28 November, 2022, 12:00 pm
Last modified: 28 November, 2022, 12:21 pm

বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে একের পর এক ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। পায়ের গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এবার ব্রাজিলের কোচ তিতে মুখ খুলেছেন এ বিষয়ে, তিনি বলেছেন নেইমারকে এত বেশি ফাউল করা 'বন্ধ করতে হবে'। 

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় নেইমারের চোখে ছিল পানি। বেঞ্চে বসে বাকি সময়টা হতাশা ও বিষাদের মধ্যেই কাটিয়েছেন পিএসজি তারকা। এরপর সোশ্যাল মিডিয়ায়ও লিখেছেন আবেগঘন পোস্ট। যদিও সেদিন তার দল জিতেছে ২-০ গোলে।

আজ বাংলাদেশ সময় রাত দশটায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে নেইমারের ইনজুরি প্রসঙ্গে কোচ তিতে বলেন, "আপনি যদি সুন্দর ফুটবল খেলতে চান, তাহলে আপনাকে ফাউলের বিষয়টির দিকে গুরুত্ব দিতেই হবে। তারা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কেই টার্গেট করে। এটাই হচ্ছে তার প্রভাব। কিন্তু এটা বন্ধ করতেই হবে।"

২০১৪ সালে নেইমারের প্রথম বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে ব্রাজিলিয়ান তারকাকে ৫৪ বার ফাউল করা হয়েছে, যা অন্যান্য খেলোয়াড়দের চেয়ে অন্তত ১১ গুণ বেশি!

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারকে নয়বার ফাউল করা হয়েছে যা কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে নামা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

আজ সুইজারল্যান্ড ও আগামী ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল।  তবে কোচ তিতে বলেছেন, নেইমার বিশ্বকাপের অন্য ম্যাচগুলোতে খেলবেন এ ব্যাপারে তিনি আশাবাদী।

"আমার বিশ্বাস, নেইমার এবং দানিলো (ইনজুরিতে থাকা ডিফেন্ডার) বিশ্বকাপে খেলবে। তবে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সব তথ্য আমি এখনই প্রকাশ করতে পারছি না", বলেন তিতে।

তিনি আরও যোগ করেন, "আমি শুধু এটুকুই বলবো যে নেইমার এবং দানিলোর অবস্থা পরিবর্তন হয়েছে এবং আমার বিশ্বাস তারা বিশ্বকাপে খেলবে।"

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

নেইমার / ফাউল / বন্ধ / তিতে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]