Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিশ্বকাপের মাঠে যেভাবে আরব-ইসরায়েল মুখোমুখি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 November, 2022, 04:45 pm
Last modified: 26 November, 2022, 04:48 pm

Related News

  • 'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা
  • ২৩ বছর বয়সী এমবাপ্পে যেন ২৩ বছর বয়সী মেসির মতোই অপ্রতিরোধ্য 
  • জুয়াড়িরা সর্বান্তকরণে চাইছে চূড়ান্ত লড়াইয়ে যেন এমবাপ্পে মেসিকে হারিয়ে দেন
  • ফুটবল-ইতিহাসের বিচিত্র যত তথ্য
  • বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী খেলা এখনো কেন হয়? পুরোটাই টাকার জন্য!

বিশ্বকাপের মাঠে যেভাবে আরব-ইসরায়েল মুখোমুখি

যদিও ইসরায়েল বা ফিলিস্তিন কেউই খেলছে না বিশ্বকাপে, তবে দুপক্ষের ফুটবল ভক্তদের মাধ্যমে তাদের পুরনো দ্বন্দ্ব উঠে এসেছে বিশ্বকাপের মাঠে।
টিবিএস ডেস্ক
26 November, 2022, 04:45 pm
Last modified: 26 November, 2022, 04:48 pm
ছবি/এপি

সপ্তাহখানেক হল, শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ-২০২২ এর আসর। প্রথমবারের মতো কোনো মুসলিম আরব দেশ আয়োজন করেছে এবারের বিশ্বকাপ। ইতোমধ্যেই এবারের আয়োজনে আরব দেশ কাতারের বিভিন্ন নিয়মনীতি, যেমন- দর্শক গ্যালারিতে মদ বিক্রি নিষেধসহ পাশ্চাত্য নানান সংস্কৃতি বর্জন করা হয়েছে, যা বেশ আলোড়ন তুলেছে বিশ্ব মিডিয়ায়। সেইসঙ্গে, দর্শকদের মাঝে বিশ্বকাপের উদন্মাদনায় আরও একটি বিষয় উঠে এসেছে। আর তা হল, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু। দ্য গার্ডিয়ান অবলম্বনে।  

বিশ্বকাপ আসরের একটি ভিডিওতে দেখা যায়, মিশরের এক ফুটবল ভক্তকে সরাসরি সম্প্রচারে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এক ইসরায়েলি সাংবাদিক। এ সময় মাইক্রোফোনের দিকে ঝুঁকে তাকে 'প্যালেস্টাইন' বলতে শোনা যায়। 

চলতি সপ্তাহে দোহার রাস্তার আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, লেবাননের একদল লোক এক ইসরায়েলি সাংবাদিকের লাইভ করার সময় চিৎকার করে বলছেন, "এখানে কোনো ইসরায়েল নেই। এটি প্যালেস্টাইন।"

বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারের দোহায় ঢল নেমেছে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের। এরইমধ্যে আরব দেশগুলোর ফুটবলমোদী এবং ইসরায়েলি সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা গেছে বেশ কয়েকবার। সেসব ভিডিও আবার ছড়িয়েও পড়েছে মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়ায়। ফুটবল টুর্নামেন্টের এই সুযোগে নতুন করে আরও একবার জেগে উঠেছে আরব বিশ্বের পুরনো ও অমীমাংসিত দ্বন্দ্ব। 

মুসলিম দেশ কাতারে বিশ্বকাপের মঞ্চায়নের জন্য এলজিবিটিকিউ প্লাস হিসেবে পরিচিতদের উপস্থিতি, বিয়ার ও ওয়াইনের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ে ফিফার চিরায়ত নিয়মে ছাড় দিতে হয়েছে। এ নিয়ে ইতোমধ্যেই পশ্চিমে আলোচনার বিষয় হয়েছে কাতার। আবার এরই মাঝে পশ্চিমের মিত্র এবং অধিংকাশ আরবের চক্ষুশূল ইসরায়েলকে নিয়ে আরবদের মন্তব্যেও নতুন করে উঠে আসছে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু।

কাতারের সঙ্গে যদিও ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তবে বিশ্বকাপ উপলক্ষ্যে তেল আবিব থেকে দোহায় সরাসরি ফ্লাইটের জন্য বিশেষ অনুমতি দিয়েছে কাতার। ইসরায়েলি কূটনীতিকদের তাদের নাগরিকদের কনস্যুলার সেবা প্রদানে দেশের একটি ট্রাভেল এজেন্সিতে অবস্থান করারও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। তবে এরসঙ্গে কাতার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশেষ এই অনুমতি কেবল সাময়িক সময়ের জন্য। শুধু বিশ্বকাপ উপলক্ষ্যে। সম্প্রতি সময়ে কিছু আরব দেশ যেভাবে ইসরায়েকে স্বীকৃতি দিয়েছে ও সম্পর্ক স্থাপন করেছে, কাতার সে ধরনের কোনো পদক্ষেপ নিতে একেবারেই আগ্রহী নয়। 

যদিও ইসরায়েল বা ফিলিস্তিন কেউই খেলছে না বিশ্বকাপে, তবে দুপক্ষের ফুটবল ভক্তরা এসেছেন খেলা উপভোগ করতে। রোববার উদ্বোধনী ম্যাচের আগে কাতারের একদল ফুটবল ভক্তকে ফিলিস্তিনের পতাকা হাতে স্টেডিয়ামে আসা দর্শকদের স্বাগত জানাতে দেখা যায়। 

তাদেরকে এ সময় বলতে শোনা যায়, "আমরা ফিলিস্তিনের মানুষের ভালো চাই, এবং সমস্ত মুসলিম জনগণ ও আরব দেশগুলো ফিলিস্তিনের পতাকা ধারণ করছে, কারণ আমরা তাদের পক্ষে।" 

তিউনিসিয়া, সৌদি আরব এবং আলজেরিয়ার সমর্থকরাও ম্যাচগুলোতে ফিলিস্তিনের পতাকা হাতে খেলা দেখেছেন। 

এদিকে, ইসরায়েলিদের দোহায় প্রবেশের অনুমতি দিতে কাতারের সঙ্গে চুক্তি করেছে ফিফা। একইভাবে এই চুক্তির আওতায় ফিলিস্তিনিদেরও তেল আবিব থেকে দোহায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় সপ্তাহখানেক পর এখন পর্যন্ত, ঠিক কতজন ইসরায়েলি নিরাপত্তাকে ডিঙিয়ে কাতারে প্রবেশ করতে পেরেছেন তা এখনও স্পষ্ট নয়। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কাতারে পৌঁছানো অনেকেই জর্ডান বা মিশর হয়ে এসেছেন।

টুর্নামেন্টের শুরুতে, প্রায় ৪ হাজার ইসরায়েলি এবং ৮ হাজার ফিলিস্তিনি সমর্থক কাতারে প্রবেশের ভিসা পেয়েছিলেন; যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আশা করা হচ্ছে অন্তত ২০ হাজার ইসরায়েলি শেষ পর্যন্ত কাতার যাওয়ার ভিসা পাবেন।

ভাইরাল ভিডিওগুলোর একটিতে একজন ইসরায়েলি আক্ষেপ করে বলেছেন, আরব বিশ্বের অনেক দেশ এখন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, সম্পর্ক স্থাপন করেছে। তারপরেও বিশ্বকাপের মতো মঞ্চে এসে সেসব দেশের লোকেরাই ইসরায়েল বিদ্বেষী কথা বলছে।

অন্যদিকে, বিশ্বকাপের কাভারেজ দিতে ইসরায়েলের চ্যানেল থার্টিন স্পোর্টস-এর রিপোর্টার তাল শোরের অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, লাইভ সম্প্রচারের সময় কাতারের কর্মকর্তারা তার সঙ্গে আন্তরিক থাকলেও ফিলিস্তিনি এবং অন্যান্য আরব দেশের ফুটবল ভক্তদের সঙ্গে তার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না।

অনেকেই তাকে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করেছেন। একজন মোবাইল ফোনে চিৎকার করে বলছিলেন, ইসরায়েলিদের এ দেশ থেকে বের করে দেওয়া উচিত।

ইসরায়েলি সাংবাদিক বলেন, "আমি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত ছিলাম, ভেবেছিলাম ইতিবাচক কিছু হতে চলেছে। কিন্তু এটি দুঃখজনক, এটা অপ্রীতিকর। লোকেরা আমাদের অভিশাপ এবং হুমকি দিচ্ছিল।"

চলমান বিশ্বকাপ উত্তেজনায় অংশ নিতে ইরানের মতো কট্টর ইসরায়েল বিরোধী দেশ থেকে হাজার হাজার দর্শক এসেছে। আনুমানিক ১.২ মিলিয়ন বিদেশি ফুটবল সমর্থকরা বিশ্বকাপজুড়ে কাতারে অবস্থা করবেন। এ সময় নিজেদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি কূটনীতিকরা একটি ভিডিও তৈরি করেছেন। সে ভিডিওতে তারা ইসরায়েলি নাগরিকদের 'লো প্রফাইল' হয়ে থাকতে বলেছেন। অর্থাৎ, নিজেদের ইসরায়েলি সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটে এমনকিছু করতে না করা হয়েছে তাদের। এ বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

নাগরিকদের উদ্দেশ্যে কূটনীতিক লিওর হাইয়াত বলেন, "আপনার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আপনার ইসরায়েলি জাতিসত্ত্বা এবং পরিচয় বোঝা যায় এমন কিছু করবেন না।"
 

Related Topics

টপ নিউজ

আরব-ইসরায়েল / ফুটবল বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • 'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা
  • ২৩ বছর বয়সী এমবাপ্পে যেন ২৩ বছর বয়সী মেসির মতোই অপ্রতিরোধ্য 
  • জুয়াড়িরা সর্বান্তকরণে চাইছে চূড়ান্ত লড়াইয়ে যেন এমবাপ্পে মেসিকে হারিয়ে দেন
  • ফুটবল-ইতিহাসের বিচিত্র যত তথ্য
  • বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী খেলা এখনো কেন হয়? পুরোটাই টাকার জন্য!

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]