Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
৬৪ বছরে যে অভিজ্ঞতা প্রথম হলো আর্জেন্টিনার

খেলা

টিবিএস রিপোর্ট
23 November, 2022, 01:20 pm
Last modified: 23 November, 2022, 01:25 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

৬৪ বছরে যে অভিজ্ঞতা প্রথম হলো আর্জেন্টিনার

৩৬ ম্যাচে অপরাজেয় থাকার সময়কাল ছিল তিন বছর, আর এই গৌরবের পথচলা ৬৪ বছরের। আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার, যার বয়স ৯২ বছর।
টিবিএস রিপোর্ট
23 November, 2022, 01:20 pm
Last modified: 23 November, 2022, 01:25 pm

২০১৯ কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। ওই হারের শোক শক্তিতে রূপান্তর করে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি। কোচ লিওনেল স্কালোনির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনা ভুলে গিয়েছিল হারের স্বাদ কেমন হয়, অপরাজিত থাকে টানা ৩৬ ম্যাচ। তাদের এই জয়রথ থেমেছে সৌদি আরবের গতিময় ফুটবলের কাছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটির বিপক্ষে ২-১ গোলের হারে আরও একটি গৌরবের পথচলা থেমে গেছে আলবিসেলেস্তেদের। ৩৬ ম্যাচে অপরাজেয় থাকার সময়কাল ছিল তিন বছর, আর এই গৌরবের পথচলা ৬৪ বছরের। রেকর্ড ছিল প্রথমে গোল করে ম্যাচ না হারার। সর্বশেষ ১৯৫৮ বিশ্বকাপে প্রথমে গোল করেও হার মানে তারা। এরপর প্রথমে গোল করে বিশ্বকাপে ম্যাচ হারেনি তারা। 

ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সেই আসরে পশ্চিম জার্মানির বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই গোল করে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার মানে তারা। ওই ম্যাচের পর বিশ্বকাপে প্রথমে গোল করে কখনই হারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৫৮ সালে শুরু হওয়া তাদের সেই পথচলা এসে থামলো ২০২২ সালে। এই ম্যাচে ১০ মিনিটে গোল দিয়ে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা চরম হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে। 

আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার, যার বয়স ৯২ বছর। ১৯৩০ অনুষ্ঠিত ইতিহাসের প্রথম বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরে যায় আলবিসেলেস্তেরা। সেই আসরের ফাইনালে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে আর্জেন্টিনা ৪-২ গোলে হেরে শিরোপা খোয়ায়। এরপর বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে ম্যাচ হারেনি আর্জেন্টিনা। 

আবার অনুপ্রেরণার জায়গাও আছে। ১৯৯০ বিশ্বকাপে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় দিয়েগো ম্যারাডোনার দেশ। এরপর এক জয় ও এক ড্র নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা আর্জেন্টিা দুর্বার গতিতে ছোটে। হারে শুরু করা ওই আসরেই ফাইনাল খেলে তারা। তবে শিরোপার লড়াইয়ে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হার মানতে হয়।

বিশ্বকাপে প্রথম এশিয়ান দল হিসেবে আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। এর আগে চারবারের চেষ্টায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি তারা, পারেনি এশিয়ার কোনো দলও। আবার ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে হারের পর কোনো বিশ্বকাপেই ইউরোপের বাইরের কোনো দলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা। সৌদির জয়ে এই রেকর্ডও হাতছাড়া হলো তাদের। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]