Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জি-২০ সম্মেলনের পূর্বে শি জিনপিং– বাইডেনের বৈঠক, আলোচনায় ছায়া ফেলছে ইউক্রেন যুদ্ধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 November, 2022, 05:25 pm
Last modified: 14 November, 2022, 05:33 pm

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

জি-২০ সম্মেলনের পূর্বে শি জিনপিং– বাইডেনের বৈঠক, আলোচনায় ছায়া ফেলছে ইউক্রেন যুদ্ধ

সম্মেলন শুরুর আগে আজ সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন তারা। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক। এর আগে তাদের মধ্যে কয়েকবার ভার্চুয়াল ব্যবস্থায় সংলাপ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংলাপে গভীর ছায়া ফেলবে ইউক্রেন যুদ্ধ। এনিয়ে দুই নেতার মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। 
টিবিএস ডেস্ক
14 November, 2022, 05:25 pm
Last modified: 14 November, 2022, 05:33 pm
বালিতে বৈঠকের পূর্বে করমর্দন করছেন শি জিনপিং ও বাইডেন। ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

তাইওয়ান, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অনেক বিষয়ে দ্বিপাক্ষিক মতভেদের জেরে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। এরমধ্যেই সোমবার (১৪ নভেম্বর) দুই দেশের নেতা– শি জিনপিং ও জো বাইডেনের মধ্যে বহুল প্রত্যাশিত সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর রয়টার্সের

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে জি-২০ জোটের সম্মেলন। এতে অংশ নিতে, উভয় দেশের প্রেসিডেন্টই বালিতে গেছেন। 

সম্মেলন শুরুর আগে আজ সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন তারা। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক। এর আগে তাদের মধ্যে কয়েকবার ভার্চুয়াল ব্যবস্থায় সংলাপ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংলাপে গভীর ছায়া ফেলবে ইউক্রেন যুদ্ধ। এনিয়ে দুই নেতার মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বালির বিলাসবহুল হোটেল মুলিয়া অন নুসা দুয়া বে'তে। বৈঠক শুরুর আগে দুই নেতাকে করমর্দন করতে দেখা গেছে। 

ধারণা করা হচ্ছে, তারা তাইওয়ান, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। রাশিয়া জি-২০ জোটের সদস্য হলেও– এবারের সম্মেলন তার অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। আর তাই এসব বিষয়ে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের সর্বোচ্চ নেতার সাথেই সংলাপ করতে হবে বাইডেনকে।

অবশ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবারের জি-২০ সম্মেলনে পুতিনের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ক্রেমলিন পুতিনের ব্যস্ততার কথা উল্লেখ করে তিনি যোগ দিতে পারবেন না বলে জানায়।

এদিকে বালিতে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়ায় ল্যাভরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন একটি সংবাদ প্রকাশিত হয়– এটি অসত্য বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জি-২০ সম্মেলনে যোগ দিতে সোমবার দিনের শুরুতে বালিতে পৌঁছান শি জিনপিং। অন্যদিকে, বাইডেন আসেন রোববারে।

রোববার এশীয় দেশগুলির নেতাদের বাইডেন জানান, সংঘাত এড়াতে চীনের সাথে যোগাযোগের লাইন সচল রাখবে যুক্তরাষ্ট্র। তবে আগামীতে উভয় দেশের নিশ্চিতভাবে 'কড়া সংলাপই' হবে। 

সাম্প্রতিক বছরগুলিতে হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং বেইজিংয়ের বাণিজ্য নীতিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতোমধ্যে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে মার্কিন কর্মকর্তারা জানান, সম্পর্ক উন্নতিতে গত দুই মাস ধরেই নীরবে চেষ্টা করছে বেইজিং আর ওয়াশিংটন।  
 
Related Topics

টপ নিউজ

শি জিনপিং / জো বাইডেন / যুক্তরাষ্ট্র / চীন / জি২০ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]