Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
'সাদা বলে ভারতের পারফরম্যান্স অসন্তোষজনক'- মাইকেল ভন

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2022, 03:40 pm
Last modified: 11 November, 2022, 04:04 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

'সাদা বলে ভারতের পারফরম্যান্স অসন্তোষজনক'- মাইকেল ভন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে ভারত, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জেতার পরে যেটি কিনা আইসিসি টুর্নামেন্টের নক-আউটে ভারতের ৭ম পরাজয়। এদিকে সাদা বলে ভারতের পারফরম্যান্স ইতিহাসের সবচেয়ে বাজে বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
টিবিএস রিপোর্ট
11 November, 2022, 03:40 pm
Last modified: 11 November, 2022, 04:04 pm
ছবিঃ এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে হারের পরপরই ভনের এমন মন্তব্য ভারতের ক্রিকেট ভক্তদের কাটা গায়ে নুনের ছিটার মতোই। ভন বলেছেন, "২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর সাদা বলে ভারতের বলার মতো কোনো অর্জনই নেই। বিশ্বের সব খেলোয়াড় যেখানে ভারতের আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে সেই তুলনায় বিশ্বমঞ্চে ভারতের পারফরম্যান্স আহামরি নয়। সবাই বলে আইপিএল ভারতীয় ক্রিকেটের মান উন্নত করেছে, কিন্তু ভারতের পারফরম্যান্সে সেটি দেখা যাচ্ছে কোথায়! সাদা বলের ক্রিকেটে ভারতের মতো অসন্তোষজনক পারফরম্যান্স আর কোনো দলেরই নেই।"

টেলিগ্রাফে লেখা নিজের কলামে ভারতকে এখানেই ছেড়ে দেননি ভন, তিনি আরো বলেন, "ভারতের যে পরিমাণে টি-টোয়েন্টি খেলার মতো প্রতিভাবান খেলোয়াড় আছে সেই তুলনায় তাদের খেলা একদমই মানানসই নয়। আপনার হাতে এতো প্রতিভা থাকা সত্ত্বেও ফরম্যাটটা ঠিকমতো না খেলার জন্যই সাফল্য আসছে না"। 

তবে ভন সবথেকে বড় খোঁচাটা দিয়েছেন সেই ক্রিকেট বিষেশজ্ঞদের যারা ভারতকে তাদের এই ধরণের পারফরম্যান্সের পরেও সমালোচনা করতে ভয় পান, "আপনি সব দেখার পরেও তাদেরকে নিয়ে সমালোচনা করছেন না কারণ সেটি করলে ভারতে আপনি নিজের কাজ হারাতে পারেন। কিন্তু এখনই সময় সবকিছু সোজাসাপ্টা বলার, তাদের দুর্দান্ত সব সাবেক খেলোয়াড় আছে যারা বর্তমান দলের খেলোয়াড়দেরকে সাপোর্ট করবে। কিন্তু তাই বলে এটা ভুল নয় যে ভারতের ব্যাটিং এ গভীরতা কম এবং তাদের স্পিন বোলার সংকট রয়েছে।"

সাবেক ইংলিশ এই অধিনায়কের এমন চাঁছাছোলা মন্তব্যের জবাবে ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা কী করেন সেটিই এখন দেখার বিষয়।   

Related Topics

ভারত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]