Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সপ্তাহে চারদিন কাজ করেই পুরো বেতন, অস্ট্রেলিয়াতেও সাপ্তাহিক ছুটি বাড়ালো ইউনিলিভার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 November, 2022, 01:45 pm
Last modified: 04 November, 2022, 12:40 am

Related News

  • ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • ১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
  • উৎপাদন বাড়াতে চট্টগ্রামে ২০ একর জমি কিনছে ইউনিলিভার বাংলাদেশ
  • আগামী বছর থেকে স্কুলগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

সপ্তাহে চারদিন কাজ করেই পুরো বেতন, অস্ট্রেলিয়াতেও সাপ্তাহিক ছুটি বাড়ালো ইউনিলিভার

নিউজিল্যান্ডে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চারদিনের জন্য প্রায় ৮০ জন কর্মীকে পুরো বেতন দেওয়া হয়েছে। এরফলে ইতিবাচক ফলাফল মেলায় তারা এই উদ্যোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
03 November, 2022, 01:45 pm
Last modified: 04 November, 2022, 12:40 am

নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াতেও ৫০০ কর্মীর জন্য পরীক্ষামূলকভাবে সপ্তাহে চার কর্মদিবস নির্ধারণ করলো ইউনিলিভার। নিউজিল্যান্ডে ১৮ মাসের পাইলট প্রকল্প সফল হওয়ায় অস্ট্রেলিয়াতেও ট্রায়ালের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্য দিয়ে প্রথম বড়মাপের কোনো প্রতিষ্ঠান অফিসের কর্মদিবস কমিয়ে আনতে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের। 

ইউকে-ভিত্তিক ডোভ সাবান ও হেলম্যান'স মেয়োনিজের চিফ ট্যালেন্ট অফিসার প্লাসিড জোভার বলেন, নিউজিল্যান্ডে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চারদিনের জন্য প্রায় ৮০ জন কর্মীকে পুরো বেতন দেওয়া হয়েছে। এরফলে ইতিবাচক ফলাফল মেলায় তারা এই উদ্যোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'আমাদের ব্যবসায়িক পারফরম্যান্স ছিল দৃঢ়, সবাই কাজে যুক্ত ছিল বেশি, কর্মীরাও হাসিখুশি ছিল এবং মিটিংয়ে কাটানো সময়ও কমেছে। বিষয়টি দেখে আমাদের মনে হয়েছে যেসব প্রতিষ্ঠান যত বেশি নমনীয়, তারা নিয়োগকারী হিসেবে তত বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এছাড়া কর্মীরাও আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে থাকে', বলেন তিনি।

ইউনিলিভারের ৯০০-র বেশি অস্ট্রেলিয়ান কর্মীদের মধ্যে অর্ধেকের বেশি কর্মী ১৪ নভেম্বর থেকে সপ্তাহে চারদিন কাজ করা শুরু করবে। তবে দেশটিতে প্রতিষ্ঠানটির তিনটি কারখানায় শিফট ভিত্তিতে কর্মরতরা এখনই এই বিশেষ সুবিধা পাচ্ছেন না। নিউজিল্যান্ডে ইউনিলিভারের কোনো কারখানা নেই। সেখানকার কর্মীরাও এখন থেকে চারদিনের ছুটি পাবে।

ইউনিলিভারের এই উদ্যোগ বিশ্বব্যাপী পাঁচদিনের পরিবর্তে চার কর্মদিবস রাখা নিয়ে যেসব দাবি উত্থাপিত হচ্ছে সেগুলোকেই নতুন করে জোরদার করল। চারদিন কর্মদিবস রাখার পক্ষে যুক্তিদানকারীদের বক্তব্য হলো এর ফলে কর্মীরা আরও হাসিখুশি স্বাস্থ্যবান ও উৎপাদনশীল হয়ে ওঠে যা শেষ পর্যন্ত নিয়োগদাতা প্রতিষ্ঠানের জন্যও সুফল বয়ে আনবে।

Related Topics

টপ নিউজ

ইউনিলিভার / সাপ্তাহিক ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • ১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
  • উৎপাদন বাড়াতে চট্টগ্রামে ২০ একর জমি কিনছে ইউনিলিভার বাংলাদেশ
  • আগামী বছর থেকে স্কুলগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]