Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘একটা দিনও আর সহ্য করতে পারব না’, বিরল রোগে আক্রান্ত সামান্থা  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 October, 2022, 04:30 pm
Last modified: 30 October, 2022, 04:36 pm

Related News

  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর
  • মগজখেকো অ্যামিবায় আক্রান্তের পরেও বিরলভাবে বেঁচে গেল ভারতীয় কিশোর
  • বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি
  • বিরল মস্তিষ্কের রোগে ‘নিজ দেহে আটকা পড়া’ তিন বোন, চিকিৎসকরা দেখাচ্ছেন আশার আলো

‘একটা দিনও আর সহ্য করতে পারব না’, বিরল রোগে আক্রান্ত সামান্থা  

অভিনেত্রী লেখেন, "সবসময় নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরার দরকার পড়ে না। নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়াটা এমন একটা বিষয় যার সঙ্গে আমি এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। চিকিৎসকরা আশাবাদী আমি খুব শীঘ্রই সেরে উঠব। আমার ভালো দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে…।"
হিন্দুস্তান টাইমস
30 October, 2022, 04:30 pm
Last modified: 30 October, 2022, 04:36 pm
ছবি- সংগৃহীত

'পুষ্পা' ছবির 'উ আন্তাভা' গানে কোমর দুলিয়ে আসমুদ্রহিমাচলে সাড়া ফেলে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতের চলচ্চিত্রের পরিচিত নাম সামান্থার জনপ্রিয়তা এখন বলিউডের বলয়েও আকাশছোঁয়া।

গত কয়েকমাস ধরে নায়িকার ব্যক্তিগত জীবনও রয়েছে চর্চায়। নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে ভেঙেছে, বিচ্ছেদ নিয়ে একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছেন সামান্থা। তবে থেমে নেই সামান্থার ক্যারিয়ারগ্রাফ।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর আসন্ন ছবি 'যশোধা'র ট্রেলার। ফের একবার মারকাটারি অ্যাকশন মুডে পাওয়া গেল 'দ্য ফ্যামিলি ম্যান'-এর রাজিকে। কিন্তু এত্তোকিছুর মাঝেও সামনে এলো খারাপ খবর।

গত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব সামান্থা। শোনা যাচ্ছিল অসুস্থ অভিনেত্রী। এবার নিজেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন তার শারীরিক পরিস্থিতির কথা। হাসপাতালের বিছানায় শুয়ে টিভির পর্দায় চোখ সামান্থার। মুখ দেখা যাচ্ছে না সামান্থার। তবে হাতের আঙুল দিয়ে হৃদয়ের চিহ্ন বানিয়ে যশোধার ট্রেলারকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

অভিনেত্রী লেখেন, 'যশোধার ট্রেলারকে তোমরা যে ভালোবাসা দিয়েছো তা অভাবনীয়। এই ভালোবাসা আর আত্মিক যোগটাই আমার শক্তি যা আমাকে জীবনের না শেষ হওয়া চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে লড়াই করবার সাহস যোগায়। মাস কয়েক আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছি। ভেবেছিলাম সমস্যাটা একটু লাঘব হলে তোমাদের জানাব, তবে একটু বেশিই সময় লাগছে'।

এরপর সামান্থা যোগ করেন, 'আমার মনে হলো সবসময় নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরার দরকার পড়ে না। নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়াটা এমন একটা বিষয় যার সঙ্গে আমি এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। চিকিৎসকরা আশাবাদী আমি খুব শীঘ্রই সেরে উঠব। আমার ভালো দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে… শারীরিক এবং মানসিকভাবে। মাঝেমধ্যে মনে হচ্ছে আর একটা দিনও আমি সহ্য করতে পারব না। তখনই দেখছি সেই মুহূর্তটা কেটে যাচ্ছে, আমার মন বলছে- আমি সুস্থতার পথে আরও একটু এগিয়ে গেলাম। অনেক ভালোবাসা সকলকে'।

সামান্থার পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গেছে। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর। কৃতী শ্যানন, কিয়ারা আদভানি, গজরাজ রাও, রাশি খান্না-সহ আরও অনেকেই সামান্থার দ্রুত সুস্থতা কামনা করেছেন।  
 
Related Topics

টপ নিউজ

সামান্থা রুথ প্রভু / বিরল রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর
  • মগজখেকো অ্যামিবায় আক্রান্তের পরেও বিরলভাবে বেঁচে গেল ভারতীয় কিশোর
  • বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি
  • বিরল মস্তিষ্কের রোগে ‘নিজ দেহে আটকা পড়া’ তিন বোন, চিকিৎসকরা দেখাচ্ছেন আশার আলো

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]