Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
রুটি, কলা খেয়ে রাত কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:55 am
Last modified: 22 October, 2022, 01:38 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

রুটি, কলা খেয়ে রাত কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা

শনিবার সকালে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ নেতাকর্মী রাতে কলা রুটি খেয়েছেন। তারা দিনও পার করবেন কলা রুটি খেয়ে।
খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:55 am
Last modified: 22 October, 2022, 01:38 pm
ছবি: টিবিএস

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর প্রায় ১১ ঘণ্টা আগে থেকেই সমাবেশস্থলে দলে দলে পৌঁছেছেন নেতাকর্মীরা। আজ শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। 

আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানি তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে হত্যা, যশোরে আব্দুল আলিমকে হত্যা, বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে এ বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। 

শনিবার সকালে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ নেতাকর্মী রাতে কলা রুটি খেয়েছেন। তারা দিনও পার করবেন কলা রুটি খেয়ে। 

যশোর থেকে এসেছেন আশিকুর নামে এক বিএনপি নেতা। তিনি বলেন, "গতকাল সব গাড়ি বন্ধ ছিল, তাই রাতে আমরা ট্রাকের ওপর তাঁবু মুড়ি দিয়ে এসেছি। আশেপাশে কোথাও কোনো খাবার হোটেল পাইনি। আমাদের দলে থাকা প্রায় ৭০ জন কলা ও রুটি খেয়ে রাত পার করেছি। দিনেও তাই খাবো।"

ছবি: টিবিএস

সৈয়দ নামের আরেক নেতা জানান, কলা-রুটি পেলেও তার দাম বেশি রাখা হচ্ছে। 

তিনি বলেন, "প্রতি পিস সাগর কলা রাতে কিনেছি ১০ টাকা করে। এখন ১৫ টাকার কমে পাচ্ছি না। ৮ টাকার রুটিও ১৫ টাকার কমে পাচ্ছি না।" 

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, রাত থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে হাজির হয়েছেন। লক্ষাধিক নেতাকর্মী আসবেন বলে ধারণা করা হচ্ছে। এত মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব নয় বিধায় তারা নিজস্ব ব্যবস্থাপনায় খাবার কিনে খাচ্ছেন।

এদিকে, বিএনপির সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, "সমাবেশকে কেন্দ্র করে বিএনপিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে।" 

সমাবেশে যোগ দিতে শুক্রবার (২১ অক্টোবর) রাতেই গণসমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। রাতভর তারা নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরীঘাট পর্যন্ত শুয়ে, বসে, দাঁড়িয়ে বা মিছিল করে কাটিয়েছেন।

ছবি: টিবিএস

সমাবেশস্থলে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১টার দিকে তিনি খুলনার সোনালী ব্যাংক চত্বরে এসে হাজির হন। 

এর আগে, রাত ১০ টার দিকে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা উড়িয়ে সমাবেশস্থলে দলে দলে হাজির হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির সমাবেশ / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]