Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফুটবল বিশ্বকাপ ২০২২: ১৮টি স্থানে ফ্লাইট চলবেনা কাতার এয়ারওয়েজের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 October, 2022, 12:05 pm
Last modified: 20 October, 2022, 12:23 pm

Related News

  • বাংলাদেশগামী যাত্রীদের জন্য ১৩ ও ১৫ মার্চ কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল

ফুটবল বিশ্বকাপ ২০২২: ১৮টি স্থানে ফ্লাইট চলবেনা কাতার এয়ারওয়েজের

বিশ্বকাপের সময় প্রতিদিন হামাদ বিমানবন্দরে ১০০টি ব্যক্তিগত বিমান-সহ অতিরিক্ত ৬০০ বিমান ওঠা নামা করবে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
20 October, 2022, 12:05 pm
Last modified: 20 October, 2022, 12:23 pm
ছবি- শাটারস্টক

ফুটবল বিশ্বকাপের আগে দোহা থেকে বিশ্বের ১৮টি শহরের ফ্লাইট প্রত্যাহার করলো কাতার এয়ারওয়েজ। খবর রয়টার্সের।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ততা কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কাতারের সরকারি বিমান সংস্থা।

কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকের বলেছেন, ''আমরা কোনো নতুন শহরে ফ্লাইট শুরু করছি না।"

ফুটবলপ্রেমীদের দোহায় পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কাতার এয়ারওয়েজের সিইও। 

বাকের বলেন, ''বিশ্বকাপের জন্য হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই সময় আমরা শুধু কাতার এয়ারওয়েজের স্বার্থের কথা ভাবতে পারি না। সব দেশের বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী যাতে ভালোভাবে দোহায় আসতে পারে আমরা সেটাই চাই।''

প্রতিবেদন থেকে জানা গেছে, কাতার বিশ্বকাপের উত্তাপ নিতে বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী আসবেন বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের সময় প্রতিদিন হামাদ বিমানবন্দরে ১০০টি ব্যক্তিগত বিমান-সহ অতিরিক্ত ৬০০ বিমান ওঠা নামা করবে বলে ধারণা করা হচ্ছে। এত সংখ্যক অতিরিক্ত বিমান যাতে সুষ্ঠু ভাবে ওঠানামা করতে পারে, সে জন্যই বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা বদর মোহম্মদ আল মীর বলেছেন, ''বিশ্বকাপের সময় বিমানের বিপুল চাপ বাড়বে। প্রতিদিন কয়েকশো অতিরিক্ত বিমান ওঠানামা করবে। সেই সূচি প্রায় তৈরি। অনেকে হয়তো তিন-চার দিন বা একটা-দুটো ম্যাচের জন্য আসবেন। ফলে বিমানের উভয়মুখী চাপ থাকবে।'' 

পরিস্থিতি সামলাতে কিছু বিমানের ওঠানামার ব্যবস্থা দুবাইতেও করা হচ্ছে। কয়েকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাকে অনুরোধ করা হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে বিমানের সংখ্যা কিছুটা কমায়। 

Related Topics

টপ নিউজ

কাতার এয়ারওয়েজ / কাতার বিশ্বকাপ ২০২২ / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাংলাদেশগামী যাত্রীদের জন্য ১৩ ও ১৫ মার্চ কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]