Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাতিল হওয়া নর্ড স্ট্রিম-২ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 October, 2022, 04:05 pm
Last modified: 04 October, 2022, 04:11 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

বাতিল হওয়া নর্ড স্ট্রিম-২ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম নেটওয়ার্ক দিয়ে ইউরোপের কিছু অংশে এখনও জ্বালানি পরিবহন করা যেতে পারে; তবে ফেব্রুয়ারিতে জার্মানি নতুন যেই পাইপলাইনটির অনুমোদন বাতিল করেছিল, কেবল সেই পাইপলাইনের মধ্য দিয়েই এই সরবরাহ হবে।
টিবিএস ডেস্ক
04 October, 2022, 04:05 pm
Last modified: 04 October, 2022, 04:11 pm

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির বাতিল করা নর্ড স্ট্রিম ২ পাইপলাইন দিয়ে  ইউরোপের কিছু অংশে আবারও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। খবর দ্য গার্ডিয়ানের।

সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম নেটওয়ার্ক দিয়ে ইউরোপের কিছু অংশে এখনও জ্বালানি পরিবহন করা যেতে পারে; তবে ফেব্রুয়ারিতে জার্মানি নতুন যেই পাইপলাইনটির অনুমোদন বাতিল করেছিল, কেবল সেই পাইপলাইনের মধ্য দিয়েই এই সরবরাহ হবে।

এ বছরের শুরুতে নর্ড স্ট্রিম পাইপলাইনের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করতে নর্ড স্ট্রিম ২ পাইপলাইনটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বাড়তে থাকায়, রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ পাইপলাইনটির অনুমোদন বাতিল করে জার্মানি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইউরোপের বেশকিছু অংশ থেকে তীব্র বিরোধিতার জেরে শেষ পর্যন্ত জার্মানি প্রকল্পটি ছাড়তে বাধ্য হয়। 

গত সপ্তাহে সন্দেহভাজন নাশকতার উদ্দেশ্যে নর্ড স্ট্রিম নেটওয়ার্কে ধারাবাহিক বিস্ফোরণে পর সোমবার (৩ অক্টোবর) গ্যাজপ্রম জানিয়েছে, ওই ঘটনায় নর্ড স্ট্রিম নেটওয়ার্কের চারটির মধ্যে তিনটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি এখনও সচল আছে। নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে রুশ গ্যাস জায়ান্ট আরও জানায়, ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য লিকেজগুলো (ছিদ্র) শনাক্ত করতে নর্ড স্ট্রিম ২-এর অপ্রভাবিত লাইন বি-তে চাপ কমিয়েছে সংস্থাটি। 

তবে নর্ড স্ট্রিম ২ চালুর জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুমোদনের প্রয়োজন হবে। যেহেতু ক্রেমলিন ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা ক্রমেই গভীর হচ্ছে, তাই এই অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। 

এদিকে, বাল্টিক সাগরে ডেনমার্ক এবং সুইডেনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছে ফেটে যাওয়া তিনটি পাইপলাইন থেকে গ্যাস লিক করা বন্ধ হয়েছে বলে জানিয়েছে গ্যাজপ্রম।

সম্প্রতি নর্ড স্ট্রিম পাইপলাইনগুলোতে ঠিক কী কারণে সমস্যা হয়েছিল, তার যথাযথ কারণ এখনও জানা যায়নি। তবে এ নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো একে অপরকে দোষারোপ করছে।

নর্ড স্ট্রিম এবং নর্ড স্ট্রিম ২-এর প্রতিটির চালান ক্ষমতা বছরে ৫৫ বিলিয়ন কিউবিক মিটার। অর্থাৎ,  লাইন বি দিয়ে বাল্টিক সাগর পেরিয়ে জার্মানিতে প্রতি বছর কমপক্ষে ২৭.৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব। 

 

  • সূত্র: দ্য গার্ডিয়ান
     

Related Topics

টপ নিউজ

নর্ড স্ট্রিম / নর্ড স্ট্রিম ২ / রাশিয়া / ইউরোপ / ইউরোপে গ্যাস সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]