Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সেপ্টেম্বরে মোট সড়ক দুর্ঘটনার ৪৫ শতাংশই মোটরসাইকেলে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2022, 09:10 am
Last modified: 04 October, 2022, 09:31 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

সেপ্টেম্বরে মোট সড়ক দুর্ঘটনার ৪৫ শতাংশই মোটরসাইকেলে 

এই সময়ে দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৭৬ জন।
টিবিএস রিপোর্ট
04 October, 2022, 09:10 am
Last modified: 04 October, 2022, 09:31 am
ফাইল ছবি/টিবিএস

সেপ্টেম্বর মাসে দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি, এর মধ্যে ১৮২টি বা ৪৪.৭১ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এই সময়ে দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৭৬ জন, তারমধ্যে ৩৫.৫০ শতাংশ বা ১৬৯ জন নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতি মাসের দুর্ঘটনার উপর প্রতিবেদন তৈরি করে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনটি। সেপ্টেম্বর মাসের প্রতিবেদন সোমবার গণমাধ্যমে পাঠায় তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বর মাসে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় মোট নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন। এতে আহত হয়েছেন ৭৯৪ জন।

এছাড়া ১০৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৬৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন, ১৩.২৩ শতাংশ।

পাশাপাশি শুধু ঢাকায় ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বলে জানা যায় প্রতিবেদন থেকে।

আরও জানা যায়, দুর্ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষক নিহত হয়েছেন ১৪ জন। এছাড়া দুর্ঘটনায় ১৯-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৮৪ জন।

একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন সম্পর্কে বলা হয়েছে, দুর্ঘটনাসমূহের ৬৬টি (১৬.২১%) মুখোমুখি সংঘর্ষ, ১৮৭টি (৪৫.৯৪%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৫টি (২৫.৭৯%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৪১টি (১০.০৭%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৮টি (১.৯৬%) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি (৩২ দশমিক ৯২ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৫৮টি (৩৮ দশমিক ৮২ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭ দশমিক ৯৩ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৩৬টি (৮ দশমিক শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি (১ দশমিক ৪৭ শতাংশ) সংঘটিত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে দুর্ঘটনার দুই মাসের তুলনা করে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় গত আগস্ট মাসে ৫১৯ জন নিহত হয়েছিল। তখন গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৬ দশমিক ৭৪ জন। সেপ্টেম্বর মাসে প্রতিদিন নিহত হয়েছে ১৫ দশমিক ৮৬ জন। এই হিসাবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত / মোটরসাইকেল দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]