Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ব্রাজিলে দ্বিতীয় দফায় লড়বেন লুলা-বলসোনারো

আন্তর্জাতিক

ডয়চে ভেলে বাংলা
03 October, 2022, 05:35 pm
Last modified: 03 October, 2022, 06:09 pm

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

ব্রাজিলে দ্বিতীয় দফায় লড়বেন লুলা-বলসোনারো

ব্রাজিলে জয়ের জন্য প্রয়োজনীয় গরিষ্ঠতা ডানপন্থি বলসোনারো বা বামপন্থি লুলা কেউই পেলেন না। দ্বিতীয় দফার ভোট ৩০অক্টোবর।
ডয়চে ভেলে বাংলা
03 October, 2022, 05:35 pm
Last modified: 03 October, 2022, 06:09 pm

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ালো। রোববার নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বামপন্থি লুলা কিংবা ডানপন্থি বলসোনারো কেউই ৫০ শতাংশ ভোট পাননি। প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশ ভোট পাওয়া দরকার। সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ছয় শতাংশ। বাকি প্রার্থীরা কেউ চার, কেউ তিন বা তারও কম শতাংশ ভোট পেয়েছেন।

ফলে লুলা ও বলসোনারোর মধ্যে একজনকে বেছে নেয়ার জন্য আরো প্রায় চার সপ্তাহ সময় পাবেন ব্রাজিলের ভোটদাতারা। ৩০ অক্টোবর দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ।

২০১৮-র নির্বাচনে লুলা জেলে ছিলেন, তাই তিনি লড়তে পারেননি। এবার তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ফলে তিনি নৈতিক জয় দাবি করতে পারেন।

আবার ভোটসমীক্ষায় বলা হয়েছিল, বলসোনারো লুলার থেকে অনেক পিছিয়ে আছেন। কিন্তু বাস্তবে দেখা গেল, বলসোনারো অতটা খারাপ করেননি। ফলে তিনিও নৈতিক জয় দাবি করতে পারেন।

কেন এই ভোট গুরুত্বপূর্ণ

ব্রাজিল হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতন্ত্র। এখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেরুর। ফলে কে সরাসরি জিতবেন তা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু দেখা গেল, কেউই সরাসরি জিততে পারেননি।

লুলার সমর্থকরা।

ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছিল, মাসের পর মাস লুলা এগিয়ে। হারলে বলসোনারো সেই ফল মানবেন কি না, সে প্রশ্নও বারবার তাকে করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেছেন। ভোট পরবর্তী সহিংসতার প্রসঙ্গও উঠেছিল।

বলসোনারো ও লুলা

বলসোনারো হলেন অতি-দক্ষিণপন্থি নেতা এবং তিনি ২০১৮-তে ক্ষমতায় আসেন। তার প্রতিশ্রুতি ছিল, তিনি রাজনীতিকে স্বচ্ছ করবেন এবং আর্থিক সংস্কার করবেন।

কিন্তু বলসোনারো করোনাকে আমল না দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন। তিনি ব্রাজিলের মানুষের জীবনযাপনের মানও বাড়াতে ব্যর্থ বলে অভিযোগ ওঠে।

বামপন্থি লুলা ২০০২ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর সামাজিক প্রকল্প হাতে নেন।

বলসোনারোর সমর্থকদের উচ্ছ্বাস।

২০১৭ সালে দুর্নীতির দায়ে লুলার দশ বছরের জেল হয়। ফলে তিনি ২০১৮-র নির্বাচনে লড়তে পারেননি।  গত বছর সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ খারিজ করে দেয়। তাকে নির্বাচনে লড়ার অনুমতিও দেন সর্বোচ্চ আদালত।


  • সূত্র: ডয়চে ভেলে বাংলা

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / ব্রাজিলের প্রেসিডেন্ট / জাইর বলসোনারো / লুলা ডি সিলভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]