Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ইরানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিক্ষোভে মৃত্যু বেড়ে ১৩৩

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 October, 2022, 02:00 pm
Last modified: 03 October, 2022, 03:46 pm

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

ইরানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিক্ষোভে মৃত্যু বেড়ে ১৩৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
টিবিএস ডেস্ক
03 October, 2022, 02:00 pm
Last modified: 03 October, 2022, 03:46 pm
ছবি: দ্য গার্ডিয়ান

রোববার (২ অক্টোবর) ইরানের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেদেশের পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাড়ি পার্কিং এলাকায় আটকা পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করছেন।

সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে আটক মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

২২ বছর বয়সী আমিনিকে ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশ পর্দাবিধি লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। এরপর তাকে হাসপাতালে ভর্তি হলে ৩ দিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর সেখানেই মৃত্যু হয় তার। 

পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমিনি। অন্যদিকে পরিবারের দাবি, আগে কখনোই হৃদরোগ ছিলনা তার।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। তবে, ইরানের পুলিশ এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। 

এ ঘটনার পরপরই ইরানের বিভিন্ন শহরে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ জনগণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দৌড়ে পালাচ্ছেন শিক্ষার্থীরা; আর দূর থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসা এক যাত্রী ঘটনার ভিডিও ধারণ করছেন। ওই গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যা গুলি চালাচ্ছেন। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস বলছে, এখন পর্যন্ত বিক্ষোভে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেও দেশটির বিভিন্ন শহরে সরকার বিরোধী অন্দোলন বাড়ছেই।  

এদিকে, বিক্ষোভকারীকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। কর্তৃপক্ষের দাবি, বহিঃশত্রুর ইন্ধনে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হচ্ছে দেশটিতে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানে বিক্ষোভ / হিজাব / মাহসা আমিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]