Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দেশের আট বিভাগে বৃদ্ধাশ্রম নির্মাণ করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 October, 2022, 12:05 pm
Last modified: 04 October, 2022, 10:44 am

Related News

  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • বয়স্ক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পেরে রেখে গেল জঙ্গলে, গজারি বনে পড়ে ছিলেন ২ দিন
  • এ বছর জাপানে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ

দেশের আট বিভাগে বৃদ্ধাশ্রম নির্মাণ করবে সরকার

প্রবীণদের জন্য ২৫ আসন বিশিষ্ট ‘শান্তি নিবাস’ স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
টিবিএস রিপোর্ট
02 October, 2022, 12:05 pm
Last modified: 04 October, 2022, 10:44 am
ছবি: নূর-এ-আলম/টিবিএস

প্রবীণদের জন্য দেশের আটটি বিভাগে একটি করে ২৫ আসন বিশিষ্ট 'শান্তি নিবাস' স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (১ অক্টোবর) ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এসব নিবাস তৈরি হচ্ছে সরকারি শিশু পরিবারের আঙিনায়। এতে বঞ্চিত শিশুরা পাবে প্রবীণদের ভালোবাসা আর স্নেহ। অন্যদিকে, শেষ বয়সে শিশুদের পেয়ে হাসি ফুটবে প্রবীণদের মুখেও।

সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, "আমরা চাই না একজন প্রবীণও তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকুক, কিন্তু আমাদের সমাজব্যবস্থা দিন দিন ভেঙ্গে যাচ্ছে। আশ্রমে কেউ থাকবে, সেটি কারোই কাম্য নয়।"

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।

তিনি বলেন, "চিকিৎসা সেবার উন্নয়নের ফলে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে। স্বাধীনতার সময় মানুষের গড় আয়ু ছিল ৪৩ বছর, যা এখন ৭৪ বছরে উন্নীত হয়েছে। যেখানে, ভারতে গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানের ৬৫ বছর।"

"প্রবীণ ব্যক্তিরা সমাজের শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তি। বর্তমানে যারা প্রবীণ রয়েছেন, অভিজ্ঞতার আলোকে সঠিক কর্মক্ষেত্র তৈরি করে আমরা তাদের অনেককেই কাজে লাগাতে পারি। প্রবীণদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হবে," যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু প্রমুখ। আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

Related Topics

টপ নিউজ

বৃদ্ধাশ্রম / শান্তি নিবাস / প্রবীণ জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • বয়স্ক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পেরে রেখে গেল জঙ্গলে, গজারি বনে পড়ে ছিলেন ২ দিন
  • এ বছর জাপানে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]