Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2022, 10:45 am
Last modified: 26 September, 2022, 11:39 am

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত 

একইসঙ্গে সংগঠনের ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 September, 2022, 10:45 am
Last modified: 26 September, 2022, 11:39 am

দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। একইসঙ্গে ছাত্রলীগের ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সংগঠনটি থেকে।

রোববার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, "ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।"

স্থায়ীভাবে বহিষ্কৃতদের মধ্যে বর্তমান কমিটির ১০ সহ-সভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও চারজন কর্মী রয়েছেন। 

ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে। 

রোববার কলেজ মিলনায়তনে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সংবাদ সম্মেলন করতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষে অন্য পক্ষের সহ-সভাপতি সুস্মিতা বাড়ইও আহত হন। 

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সভাপতি তামান্না জেসমিন ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন। আরেক নেত্রী জান্নাতুল ফেরদৌসকে হয়রানি ও মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। 

গত ২২ সেপ্টেম্বর ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন বাণিজ্য, চাঁদাবাজিসহ নানান অপকর্মের কথা তুলে ধরে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকার দেখে ক্ষুব্ধ হন তামান্না ও রাজিয়া। 

এরপর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কলেজ শাখার নেত্রী নুজহাত ফারিয়া ওরফে রোকসানা, আয়েশা ইসলাম ওরফে মীম ও কামরুন নাহার ওরফে জ্যোতিসহ তামান্না ও রাজিয়ার কয়েকজন সমর্থক জান্নাতুল ফেরদৌসকে কলেজের ছাত্রী নিবাস থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

এ সময় তারা জান্নাতুলকে উত্ত্যক্ত ও মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় ওই রাতেই তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের পক্ষে অবস্থান নিয়ে কলেজ ক্যাম্পাসে পাল্টা মিছিল করে।

তবে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কলেজ প্রশাসন দুই পক্ষকে ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি।  

Related Topics

টপ নিউজ

ইডেন মহিলা কলেজ / ইডেন কলেজ শাখা ছাত্রলীগ / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]