Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
হিজাব বিরোধী আন্দোলন, ইরানে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
23 September, 2022, 12:25 pm
Last modified: 23 September, 2022, 12:29 pm

Related News

  • ছিলেন গৃহহীন, মেষ চরাতেন, ঘুমাতেন রাস্তায়—সেই আলিরেজা বেইরানভান্দ এখন ইরানের বিশ্বকাপ নায়ক
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা, স্মরণ করলেন মিনাবের শিশুদের

হিজাব বিরোধী আন্দোলন, ইরানে ৩১ জনের মৃত্যু

গত সপ্তাহে মাহসা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা রক্ষা বিষয়ক পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়।
হিন্দুস্তান টাইমস
23 September, 2022, 12:25 pm
Last modified: 23 September, 2022, 12:29 pm
ছবি- রয়টার্স

মোরাল পুলিশের হেফাজতে মাহসা আমিনির (২২) মৃত্যুর জের ধরে দেশটিতে হিজাব বিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ইরান হিউম্যান রাইটস ডিরেক্টর মেহমুদ আমিরি মোঘাদ্দম জানিয়েছেন, মৌলিক অধিকার ও মর্যাদা আদায়ের জন্য রাস্তায় বেরিয়ে এসেছেন ইরানের মানুষ। আর সরকার সেই শান্তিপূর্ণ অবস্থানে গুলি চালিয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনের দাবি, ইরানের অন্তত ৩০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে গণহারে বিক্ষোভকারীদের গ্রেপ্তার।

ইরান হিউম্যান রাইটসের দাবি, কুরদিস্তানে প্রথম বিক্ষোভ শুরু হয়। সেখানেই আমিনির বাড়ি। এরপরই বিক্ষোভ পুরো দেশে ছড়াতে থাকে। এখন পর্যন্ত আমোল শহরে মৃত্যু হয়েছে ১১ জনের। বাবোল শহরে মারা গিয়েছেন ৬ জন।

কুর্দিস্তান রাইটস গ্রুপের দাবি, কুরদিস্তানে প্রদেশেও ১৫জনের মৃত্যু হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে মাহসা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা রক্ষা বিষয়ক পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এরপর থেকেই ইরানে হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, অভিযোগ রয়েছে, আটকের পর মাহসা আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল পুলিশ এবং গাড়ির বিপরীতে তার মাথায় আঘাতও করা হয়েছিল।

তবে, ওই তরুণীর ওপর এসব নির্যাতনের সব অভিযোগই অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, মাহসা আমিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে তরুণীর পরিবারের দাবি, তিনি পুরোপুরি সুস্থ এবং সবল ছিলেন। আগে কখনোই হৃদরোগ ছিল না তার।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানি নারীর মৃত্যু / মাহসা আমিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ছিলেন গৃহহীন, মেষ চরাতেন, ঘুমাতেন রাস্তায়—সেই আলিরেজা বেইরানভান্দ এখন ইরানের বিশ্বকাপ নায়ক
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা, স্মরণ করলেন মিনাবের শিশুদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]