Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মানসিক প্রশান্তির খোঁজে ৪৩ বছরে ৫৩ বিয়ে!

অফবিট

টিবিএস ডেস্ক
20 September, 2022, 03:55 pm
Last modified: 20 September, 2022, 03:56 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

মানসিক প্রশান্তির খোঁজে ৪৩ বছরে ৫৩ বিয়ে!

তিনি বলেন, তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিলে তিনি তৃতীয় ও চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে প্ররোচিত হন। পরে তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেন। এভাবে একে একে আরও নারীদের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
টিবিএস ডেস্ক
20 September, 2022, 03:55 pm
Last modified: 20 September, 2022, 03:56 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

৫৩ বার বিয়ের পিঁড়িতে বসেছেন এক সৌদি নাগরিক। তবে, এতবার বিয়ের উদ্দেশ্য ব্যক্তিগত আনন্দ নয়, বরং স্থিতিশীলতা এবং মানসিক প্রশান্তি, এমনটিই দাবি করেছেন ওই ব্যক্তি। 

'পলিগ্যামিস্ট অফ দ্য সেঞ্চুরি' বা শতাব্দীর সর্বোচ্চ বহুবিবাহকারী নামে পরিচিত ৬৩ বছর বয়সী ওই সৌদি নাগরিকের আসল নাম আবু আবদুল্লাহ। সৌদি টেলিভিশন এমবিসিকে তিনি জানান, এখন তিনি একজন নারীকে বিয়ে করেছেন এবং পুনরায় আর বিয়ের পরিকল্পনা করছেন না।

তিনি বলেন, "যখন আমি প্রথমবার বিয়ে করি, তখনও পরিকল্পনা করিনি একাধিক নারীকে বিয়ে করবো; কারণ তখন আমি স্বাচ্ছন্দ্যেই ছিলাম এবং আমার সন্তানও হয়েছিল।" 

"কিন্তু এর কিছুদিন পরেই সমস্যা দেখা দেয় এবং আমি ২৩ বছর বয়সে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেই; আমি আমার স্ত্রীকে আমার সিদ্ধান্তের কথা জানাই," যোগ করেন আবু আবদুল্লাহ।

তিনি বলেন, পরে তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেয়, যা তাকে তৃতীয় এবং চতুর্থবারের মতো বিয়ে করতে প্ররোচিত করে। আবু আবদুল্লাহ বলেন, পরে তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেন।

তিনি দাবি করেন, তার একাধিক বিবাহের একমাত্র উদ্দেশ্য ছিল জীবনসঙ্গীনী হিসেবে এমন একজন নারীর সন্ধান পাওয়া, যিনি তাকে সব সময় খুশি রাখতে পারেন। আবু আবদুল্লাহ আরও দাবি করেন, তিনি তার সমস্ত স্ত্রীর সঙ্গেই ন্যায্য হওয়ার চেষ্টা করেছিলেন।

"আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। যখন প্রথম বিয়ে করি, তখন আমার বয়স ছিল ২০ বছর; আমার স্ত্রী আমার চেয়ে ৬ বছরের বড় ছিল," বলেন তিনি। অর্থাৎ, দীর্ঘ ৪৩ বছরে তিনি ৫৩ জন নারীকে বিয়ে করেছেন। 

আবু আবদুল্লাহর দাবি অনুযায়ী, তার সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়েটি ছিল মাত্র এক রাতের জন্য। 

"পৃথিবীর প্রতিটি পুরুষ চায় একজন নারী তার জীবনে আসুক এবং চিরকাল তার সঙ্গে থাকুক.... তবে, স্থিতিশীলতা একজন তরুণীর সঙ্গে নয় বরং একজন পরিণত নারীর সঙ্গেই পাওয়া যায়," যোগ করেন তিনি। 

আবু আবদুল্লাহ জানান, তিনি বেশিরভাগ সৌদি নারীদেরই বিয়ে করেছেন। তবে ব্যবসায়িক সফরে বিদেশে অবস্থানকালে তিনি বিদেশি নারীদেরও বিয়ে করেছিলেন বলে উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি যুক্তি দিয়েছেন, সফরের ৩ থেকে ৪ মাস নিজেকে পাপ থেকে বাঁচাতেই তিনি এতবার বিয়ের পিঁড়িতে বসেছেন। 

 

  • সূত্র: দ্য গলফ নিউজ

Related Topics

টপ নিউজ

সৌদি নাগরিক / বহুগামিতা / বহুবিবাহ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]