Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নূরজাহান গ্রুপের ৬ কর্ণধারের পাসপোর্ট জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2022, 05:00 pm
Last modified: 16 September, 2022, 05:02 pm

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

নূরজাহান গ্রুপের ৬ কর্ণধারের পাসপোর্ট জব্দের নির্দেশ

তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
16 September, 2022, 05:00 pm
Last modified: 16 September, 2022, 05:02 pm
প্রতীকী ছবি

একটি ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের নূরজাহান গ্রুপের ছয় কর্ণধারের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

একইসঙ্গে আসামিরা দেশত্যাগ করেছেন কি না, সে বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দিয়েছেন বলেও জানান চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

যে ছয়জনের পাসপোর্ট জব্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন—নূরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জাসমির সুপার অয়েল লিমিটেড ও তাসমিন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক ও নূরজাহান সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসমিন মনোয়ার প্রকাশ, জাসমির সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও মেরিন ভেজিটেবল অয়েলস লিমিটেডের পরিচালক টিপু সুলতান, নূরজাহান সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন, জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক ইফতেখার আল-জাবের ও মো. ফরহাদ মনোয়ার।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের জুবলী রোড শাখার পক্ষ থেকে অর্থঋণ আদালতে গত বুধবার একটি আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ায় পর তারা পলাতক। এছাড়া তাদের বিদেশগমন প্রতিরোধ করার জন্য বা বিদেশ থেকে আগমনের সময় তাদের পাসপোর্ট জব্দ করে তাদের গ্রেপ্তার করার জন্য বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল আদালত এ নির্দেশ দেন।

একসময়ের ভোগ্যপণ্য ব্যবসার অন্যতম জায়ান্ট চট্টগ্রামভিত্তিক নূরজাহান গ্রুপ। ভোজ্য তেল, গম, মসলাসহ ভোগ্যপণ্যে আধিপত্যের সঙ্গে ব্যবসা করলেও আগের সেই ব্যবসা এখন আর নেই। গত কয়েক বছর ধরে গ্রুপটির ব্যবসা সংকুচিত হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেনার পরিমাণ। এর মধ্যে গ্রুপটির কাছে পাঁচ ব্যাংকের দেনার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে গ্রুপটির ভোগ্যপণ্য আমদানির ব্যবসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

নুরজাহান গ্রুপ / ঋণখেলাপি / পাসপোর্ট জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]