Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
করোনা নিয়ে ‘ডিজে’ ব্রাভোর গান

খেলা

টিবিএস ডেস্ক
28 March, 2020, 08:15 pm
Last modified: 28 March, 2020, 08:49 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

করোনা নিয়ে ‘ডিজে’ ব্রাভোর গান

২০১৬ সালে ‘চ্যাম্পিয়ন’ গানটি দিয়ে গায়ক হিসেবে ভালোই নাম কামিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আরও একবার গায়ক ব্রাভোর দেখা মিলল।
টিবিএস ডেস্ক
28 March, 2020, 08:15 pm
Last modified: 28 March, 2020, 08:49 pm

তার পরিচিতি ক্রিকেটার হিসেবে। বেশ পরে এসে নামের সঙ্গে যোগ হয়েছে, 'ডিজে'। ডোয়াইন ব্রাভোকে ডিজে ব্রাভো হিসেবেও চেনেন অনেকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় 'চ্যাম্পিয়ন' গানটি দিয়ে গায়ক হিসেবে ভালোই নাম কামিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আরও একবার গায়ক ব্রাভোর দেখা মিলল। এবার তার গানের বিষয়বস্তু করোনাভাইরাস।

প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে লড়াই করছে পুরো বিশ্ব। নিজ নিজ জায়গা থেকে যতটা সম্ভব প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন তারা। ব্রাভোও সেই কাজটিই করেছেন, তবে সেটা সুরে সুরে। 

করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার পাশপাাশি অনুপ্রেরণা যোগাতে সুরে সুরে ব্রাভো গেয়েছেন, 'আমরা হাল ছাড়ছি না।' তার চ্যাম্পিয়ন গানটি ছিল শুধুই বিনোদনের। এবার বিনোদনের সঙ্গে ব্রাভো যোগ করেছেন সচেতনতা ও প্রেরণামূলক লাইন।

নিজের গাওয়া এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ব্রাভো। গানটির শিরোনাম 'উই আর নট গিভিং আপ)।' অর্থাৎ, আমরা হাল ছাড়ছি না। করোনায় সৃষ্ট খারাপ অবস্থার বর্ণনা ও ভাইরাস থেকে বাঁচার উপায় নিয়ে গানটি বানানো হয়েছে।

গানটির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ব্রাভো লিখেছেন, 'এই মহামারির সময় সবার জন্য আমার প্রার্থনা। চলুন সবাই একসঙ্গে লড়াই করি। এই প্রকোপের সময় এটা একটা ইতিবচক গান।'

গানটির কথা আগেই জানিয়েছিলেন ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের এই সতীর্থ। জানিয়েছিলেন, ভক্তদের অনুরোধে করোনা প্রসঙ্গে একটি গান নিয়ে কাজ করছেন তিনি। গানটিতে বারবার হাত ধোয়াসহ ভাইরাস থেকে মুক্ত থাকার বিভিন্ন উপায় সম্পর্কে জানিয়েছেন ব্রাভো। 

Related Topics

ডোয়াইন ব্রাভো / ক্রিকেটার / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]