Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দিতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 September, 2022, 01:20 pm
Last modified: 08 September, 2022, 01:24 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দিতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন

ইইউ-এর এই সিদ্ধান্তে রুশ প্রেসিডেন্ট পুতিন গোটা ইউরোপে গ্যাস, তেল, কয়লা, হিটিং অয়েলসহ সব ধরনের জ্বালানি বন্ধের হুমকি দিয়েছেন।
টিবিএস ডেস্ক
08 September, 2022, 01:20 pm
Last modified: 08 September, 2022, 01:24 pm
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারির পরেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া বা মূল্যসীমা নির্ধারণের (প্রাইস ক্যাপ) প্রস্তাব করেছে। এর আগে, এ ধরনের পদক্ষেপ নিলে গোটা ইউরোপে সম্পূর্ণভাবে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছিল রাশিয়া।

ইউক্রেইনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়াকে শাস্তি দিতেই সেদেশ থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে মূল্যসীমা নির্ধারণের এই প্রস্তাব দেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

এ বিষয়ে তিনি বলেন, "উদ্দেশ্যটি খুবই স্পষ্ট। আমাদের উচিত রাশিয়ার রাজস্ব কমানোর মতো পদক্ষেপ নেওয়া। কারণ এই রাজস্ব দিয়েই পুতিন ইউক্রেইনে তার নৃশংসতা চালাচ্ছেন।"

এদিকে, মস্কোর সতর্কতার পরেও ব্রাসেলসের এমন সিদ্ধান্ত ইউরোপজুড়ে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন শীতকালকে সামনে রেখে গ্যাসের দাম আরও বাড়তে পারে।

ইইউ বলছে, মস্কো নিজের জ্বালানি সম্পদকে ইউক্রেনে বিরুদ্ধে আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পশ্চিমারা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার প্রতিশোধ নিতেই নিজের দেশের শক্তিসম্পদকে ব্যবহার করছেন পুতিন। 

এদিকে রাশিয়া জানিয়েছে, পশ্চিমের দেওয়া অযাচিত নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে গ্যাস সরবরাহে সমস্যা সৃষ্টি হবেই। 

এর আগে, শুক্রবার রাশিয়ার সরকারি শক্তি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছিল, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের একটি টারবাইনে ফুটো হওয়ার কারণে তিনদিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জার্মানিতে। তবে তিন পেরিয়ে গেলেও সরবরাহ চালু হয়নি। এরইমধ্যে সরবরাহ বন্ধের ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, "আমাদের দেশ এবং বেশ কয়েকটি রুশ কোম্পানির বিরুদ্ধে জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণেই গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।"

"এখানে অন্য কোনো বিষয় নেই, যা এই সরবরাহ সমস্যার কারণ হতে পারে। পশ্চিমা রাষ্ট্রগুলোর আরোপিত এই নিষেধাজ্ঞাই এমন পরিস্থিতি ডেকে এনেছে, যা আমরা এখন দেখতে পাচ্ছি," যোগ করেন তিনি।

ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েনের এমন ঘোষণার পর ইইউ দেশগুলো এখন রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি গ্যাসের দামকে বিদ্যুতের দাম থেকে কীভাবে আলাদা করা যায় সে পথ খুঁজছেন। 

এর আগে, মূল্যসীমা নির্ধারণ করা হলে পূর্বের চুক্তি বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। এরপরেও সেই পথেই হাঁটতে চলেছে ইইউ। 

বুধবার (৭ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, "আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু ঘটলে আমরা সবকিছু সরবরাহ বন্ধ করবো।"

"আমরা গ্যাস, তেল, কয়লা, হিটিং অয়েল- কিছুই সরবরাহ করব না," বলেন তিনি। 

ইউরোপে ব্যবহৃত গ্যাসের প্রায় ৪০ শতাংশ এবং জ্বালানি তেলের প্রায় ৩০ শতাংশই আমদানি হয় রাশিয়া থেকে। ফলে রাশিয়ার সরবরাহ বন্ধ হলে ইউরোপজুড়ে যে জ্বালানির হাহাকার তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের শঙ্কা, দুইপক্ষের মধ্যে জ্বালানি নিয়ে উত্তেজনা হ্রাস না পেলে শীতকালকে সামনে রেখে বড় ধরনের দুর্যোগে পড়বে গোটা ইউরোপ।

 

  • সূত্র: আল জাজিরা
     

Related Topics

টপ নিউজ

জ্বালানি সংকট / ইউরোপ / রাশিয়া / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]