Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
মিশরে গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2022, 10:40 am
Last modified: 15 August, 2022, 10:46 am

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

মিশরে গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু

আগুনে গির্জার প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। আর সেখান থেকেই হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে পদদলিত হন।
টিবিএস ডেস্ক
15 August, 2022, 10:40 am
Last modified: 15 August, 2022, 10:46 am
ছবি: রয়টার্স

মিশরে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় আগুন লেগে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়া ওই আগুনে নিহতের অধিকাংশই শিশু, যাদের মধ্যে অনেকে পদদলিত হয়ে এবং অনেকে ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও ৪০ জনের মতো আহত হয়েছেন।

রোববার রাজধানী কায়রোর উত্তর-পশ্চিমে গিজা শহরের আবু সিফিন গির্জায় সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রার্থনায় অংশ নিতে তখন এক হাজারের মানুষ গির্জায় উপস্থিত ছিলেন।

আগুনে গির্জার প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। আর সেখান থেকেই হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে পদদলিত হন। দুটি সূত্র জানায়, নিহতদের বেশিরভাগই ছিল শিশু।

ছবি: রয়টার্স

প্রার্থনায় অংশ নিতে যাওয়া ইয়াসির মুনির নামের একজন জানান, 'মানুষ গির্জার তৃতীয় ও চতুর্থ তলায় জড়ো হচ্ছিল। তখন দেখি দ্বিতীয় তলা থেকে ধোঁয়া আসছে। মানুষ সিড়ি দিয়ে নামতে হুড়োহুড়ি করে এবং একজন আরেকজনের ওপর পড়ে যেতে থাকে'।

'এরপর সজোরে ধুম করে একটি শব্দ শুনি আর দেখি জানালা দিয়ে আগুনের হলকা ধেয়ে আসছে,' বলছিলেন ইয়াসির। ইয়াসির ও তার মেয়ে তখন গির্জার নিচতলায় থাকায় বেরিয়ে আসতে সক্ষম হন বলেও জানান।

মিশরে বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হওয়ার ঘটনা নতুন নয়। ২০২০ সালের শেষ দিকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

মিশর / গির্জা / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]