Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
দাম বৃদ্ধির মুখে কাল থেকে হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2022, 05:15 pm
Last modified: 05 August, 2022, 05:34 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

দাম বৃদ্ধির মুখে কাল থেকে হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

অনুমতি পেয়ে কাঁচা মরিচের এলসি খুলেছেন বন্দরের আমদানিকারকরা।
টিবিএস রিপোর্ট
05 August, 2022, 05:15 pm
Last modified: 05 August, 2022, 05:34 pm

আমদানি বন্ধ থাকায় হুহু করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। 

অনুমতি পেয়ে কাঁচা মরিচের এলসি খুলেছেন বন্দরের আমদানিকারকরা। 

ফলে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচামরিচ আমদানি শুরু হতে পারে। এতে করে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, দেশীয় কাঁচা মরিচের দাম কম থাকায় দামে পড়তা না থাকায় বেশকিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছিল।

কিছুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ, এরপর অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের  উৎপাদন ব্যহত হয়েছে। 

হারুন উর রশীদ বলেন, এমন অবস্থায় আমরা ভারত থেকে কাচামরিচ আমদানির উদ্যোগ নিয়েছিলাম, বেশ কিছুদিন আগে থেকেই আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলাম। কিন্তু সরকার অনুমোদন না দেওয়ায় কাঁচামরিচ আমদানি শুরু করা যায়নি। 

"বর্তমানে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়  সরকার গতকাল আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই আমিসহ হিলি স্থলবন্দরের ২ জন আমদানিকারক দেড় হাজার টন কাচামরিচ আমদানির অনুমতি পেয়েছি। আরো যারা আমদানিকারক কাচামরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন তারা হয়তো আগামী রবিবার অনুমোদন পেতে পারেন।"

ইতোমধ্যেই তিনি কাঁচা মরিচের এলসি খোলা সম্পূর্ণ করেছেন যার কারণে আগামীকাল শনিবার থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সর্বশেষ গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। এর পর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। 

দেশে কাচামরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর কাঁচা মরিচ আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) দিয়েছেন। এখন থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট দেওয়া অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট দপ্তর। 

Related Topics

টপ নিউজ

মরিচ / আমদানি / হিলি স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]