Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
আমেরিকায় যাচ্ছে রাশিয়ার সারের জাহাজ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 July, 2022, 09:10 pm
Last modified: 22 July, 2022, 09:11 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান

আমেরিকায় যাচ্ছে রাশিয়ার সারের জাহাজ

বিশ্ববাজারে এই মুহূর্তে সারের দাম আকাশছোঁয়া। এর জেরে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ঠিক এই সংকটের মুহূর্তেই রুশ সারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে।
টিবিএস ডেস্ক
22 July, 2022, 09:10 pm
Last modified: 22 July, 2022, 09:11 pm

ছবি: রয়টার্স

রাশিয়া থেকে তরল সার নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রে যাচ্ছে। জাহাজ ট্র্যাকিং ডাটা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও মার্কিন সরকারি সূত্রে এ খবর জানা গেছে। 

বিশ্ববাজারে এই মুহূর্তে সারের দাম আকাশছোঁয়া। এর জেরে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ঠিক এই সংকটের মুহূর্তেই রুশ সারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর থেকে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রাশিয়ার অপরিশোধিত ও পরিশোধিত পণ্য, কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সারসহ রাশিয়ার অন্য কোনো কৃষিপণ্যের উপরই নিষেধাজ্ঞা দেয়নি। তবু অনেক পশ্চিমা ব্যাংক ও ব্যবসায়ী প্রতিনিয়ত পরিবর্তনশীল নিয়মনীতির মধ্যে ঝামেলায় পড়ার ভয়ে রুশ কৃষিপণ্যের সরবরাহ এড়িয়ে গেছে।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ সার রপ্তানিকারক। খাদ্যশস্য, সয়া, ধান ও গমের ফলন বৃদ্ধির জন্য সার অত্যন্ত জরুরি। কিন্তু দেশ দুটি যুদ্ধ জড়ানোর ফলে সারের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এতে বেড়ে গেছে সারের দাম। চড়া দামের কারণে কৃষকরা সারের ব্যবহার কমিয়ে দিয়েছেন। কৃষিকাজের জন্য যে পরিমাণ ভূমির ব্যবহার করবেন ঠিক করেছিলেন, তা-ও কমিয়েছেন তারা।

লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার 'জনি রেঞ্জার' সোমবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৩৯ হাজার টন তরল ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট—ইউরিয়া, নাইট্রিক অ্যাসিড ও অ্যামোনিয়ার সংমিশ্রণে তৈরি—সার বহন করছে।

গত মাসে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ থেকে জাহাজটিতে সার বোঝাই করা হয়। 

তবে সারের ক্রেতা-বিক্রেতার ব্যাপারে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্ট ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্সিও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, রুশ খাদ্য ও কৃষিপণ্যের উপর কখনোই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি বলেন, 'রাশিয়ান সরকারের মতো খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানবিক সংকট সৃষ্টিতে আমরা কোনো আগ্রহ নেই।'

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আগপর্যন্ত রাশিয়ার খাদ্য-বহির্ভূত পণ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য বলছে, ২০২১ সালে আমেরিকা রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ন ডলারের ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সার আমদানি করে।

চলতি সপ্তাহে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন সারের ঘাটতি এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে রাশিয়া থেকে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সার আমদানির উপর অ্যান্টি-ডাম্পিং ও অ্যান্টি-সাবসিডি শুল্ক প্রত্যাহার করে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

রাশিয়া / যুক্তরাষ্ট্র / সার / সারের সরবরাহ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]