Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বৈশ্বিক খাদ্য পরিস্থিতি: ১৮ লাখ টন গম সরবরাহ করেছে ভারত  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 July, 2022, 01:20 pm
Last modified: 15 July, 2022, 01:58 pm

Related News

  • কৃষ্ণসাগরে গমের যুদ্ধ কি নতুন শস্যচুক্তির সাইড শো!
  • পাকিস্তানে গমের জন্য হাহাকার! ভর্তুকির ময়দা কিনতে গিয়ে পদদলিত মানুষ
  • রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন
  • বাংলাদেশকে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: খাদ্যমন্ত্রী
  • ভারতের রপ্তানি বন্ধ, বাংলাদেশ রাশিয়ার গম চায়

বৈশ্বিক খাদ্য পরিস্থিতি: ১৮ লাখ টন গম সরবরাহ করেছে ভারত  

খাদ্যসঙ্কট মোকাবিলার জন্য ভারত থেকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে গম। তবে এর ফলে অদূর ভবিষ্যতে ভারতের বাজারেই গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 
টিবিএস ডেস্ক
15 July, 2022, 01:20 pm
Last modified: 15 July, 2022, 01:58 pm
ছবি- রয়টার্স

'অনুরোধ' এসেছিল এক ডজনেরও বেশি দেশ থেকে। তাই গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেও পিছিয়ে আসতে হলো ভারতের মোদি সরকারকে।

খাদ্যসঙ্কট মোকাবিলার জন্য ভারত থেকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে গম। তবে এর ফলে অদূর ভবিষ্যতে ভারতের বাজারেই গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।  

স্থানীয় বাজারের চাহিদা মেটাতে গত ১৩ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নয়াদিল্লির ওই সিদ্ধান্তে অস্থিরতা শুরু হয়ে যায় ইউরোপে গমের বাজারে। পাশাপাশি মধ্য ও পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশেও মূল্যবৃদ্ধির আঁচ লাগে। সেই দেশগুলোর অনুরোধেই গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত শিথিল করা হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন। 

দেশটির খাদ্য মন্ত্রণালয়ের খবর, ১৩ মের পর থেকে এখন পর্যন্ত ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত। বাংলাদেশেও এসেছে ভারতের গম।

সুধাংশু পাণ্ডে বলেন, ''বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে। অনেক দেশই তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গম চেয়েছিল। সেই চাহিদা মেটাতেই গম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার জন্য নয়।''

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। সারা ইউরোপে গম সরবরাহকারী দেশগুলোর মধ্যে বড় বাজার দখল করে এই দেশ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রপ্তানিতেও রাশ টেনেছে জেলেনস্কির দেশ। এর ফলে সঙ্কট বেড়েছে। অন্যদিকে, এশিয়া তথা বিশ্বে অন্যতম গম উৎপাদনকারী ভারত।

ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল সম্প্রতি বলেছেন, ''গম রপ্তানি বাণিজ্যের অংশীদার হতে আমরা আগ্রহী নই। তবে কোনও দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারত গম সরবরাহ করতে প্রস্তুত।''

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

গম রপ্তানি / গম রপ্তানিতে নিষেধাজ্ঞা / গম সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • কৃষ্ণসাগরে গমের যুদ্ধ কি নতুন শস্যচুক্তির সাইড শো!
  • পাকিস্তানে গমের জন্য হাহাকার! ভর্তুকির ময়দা কিনতে গিয়ে পদদলিত মানুষ
  • রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন
  • বাংলাদেশকে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: খাদ্যমন্ত্রী
  • ভারতের রপ্তানি বন্ধ, বাংলাদেশ রাশিয়ার গম চায়

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]