Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
15 July, 2022, 12:00 pm
Last modified: 15 July, 2022, 12:39 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

পুরো আশির দশকজুড়ে ডোনাল্ড-ইভানা ট্রাম্প ছিলেন নিউইয়র্কের সবচেয়ে হাই-প্রোফাইল জুটি। তাদের চোখ ধাঁধানো লাইফস্টাইল, সম্পদ ও ক্ষমতা সবকিছুই লোকের নজর কেড়েছিল।
টিবিএস ডেস্ক   
15 July, 2022, 12:00 pm
Last modified: 15 July, 2022, 12:39 pm
১৯৮৫ সালের মেট গালাতে ডোনাল্ড ট্রাম্প ও ইভানা ট্রাম্প। ছবি: বিবিসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে নিউইয়র্কের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এই খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।

তবে ইভানা ট্রাম্পের মৃত্যুর কারণ জানাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার পোস্টে আরো লেখেন, "সে ছিল একজন চমৎকার, সুন্দর নারী, যে একটা অনুপ্রেরণাদায়ক জীবন যাপন করে গেছে। তার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ছিল তার গর্ব ও আনন্দের কারণ; ঠিক যেমন আমরাও তাকে নিয়ে গর্ব করতাম। তার আত্মার শান্তি কামনা করছি।"

সাবেক চেকোস্লোভাকিয়ায় সমাজতান্ত্রিক শাসনামলে বেড়ে ওঠা ইভানা ট্রাম্প ছিলেন একজন মডেল। এরপর ১৯৭৭ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন। সেসময় ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ডেভলপার। এর এক বছর পরেই তাদের বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের জন্ম হয়। ইভাঙ্কা ট্রাম্পের জন্ম হয় ১৯৮১ সালে এবং এরিকের জন্ম হয় ১৯৮৪ সালে। উল্লেখ্য যে বাল্যকালে ইভানা ট্রাম্প পূর্ব ইউরোপে একজন সুপরিচিত স্কাইয়ার ছিলেন।

মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন এরিকও। তিনি লিখেছেন, "আমাদের মা ছিলেন একজন অসাধারণ নারী, ব্যবসায়ের চালিকাশক্তি, একজন বিশ্বমানের অ্যাথলেট, অত্যন্ত সুন্দরী, একজন মমতাময়ী মা এবং একজন বন্ধু। আমরা সবাই তাকে ভীষণ মিস করবো।"

আশির দশকজুড়ে ডোনাল্ড-ইভানা ট্রাম্প ছিলেন নিউইয়র্কের সবচেয়ে হাই-প্রোফাইল জুটি। তাদের চোখ ধাধানো লাইফস্টাইল, সম্পদ ও ক্ষমতা সবকিছুই লোকের নজর কেড়েছিল। এককথায় তাদেরকে সেলিব্রেটি পাওয়ার কাপল বললেও ভুল হবে না। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ব্যবসার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ইভানা ট্রাম্প।

কিন্তু অভিনেত্রী মার্লা ম্যাপলস এর সাথে ট্রাম্পের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ পাওয়ার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপরেই আসে তাদের সেই বিখ্যাত বিচ্ছেদ। নব্বইয়ের দশকের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে এবং ১৯৯৩ সালে ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯৯ সাল পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল ট্রাম্পের, এরপর ২০০৫ সালে তিনি মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।

তবে এরপরে দমে যাননি ইভানা ট্রাম্প। পোশাক, গয়না ও প্রসাধনী পণ্যের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি 

Related Topics

টপ নিউজ

ইভানা ট্রাম্প / মৃত্যু / ডোনাল্ড ট্রাম্প / প্রথম স্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]