Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
কে হবেন পরবর্তী নেতা? অনিশ্চিত পথে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 July, 2022, 03:30 pm
Last modified: 13 July, 2022, 03:47 pm

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • ভাগ্যবান রাজাপাকসে, ভাগ্যবান শেখ হাসিনা
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?

কে হবেন পরবর্তী নেতা? অনিশ্চিত পথে শ্রীলঙ্কা

রাজাপাকসের অনুগত ক্ষমতাসীন দল এখনও দেশটির সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে আছে 
টিবিএস ডেস্ক
13 July, 2022, 03:30 pm
Last modified: 13 July, 2022, 03:47 pm
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীরা। ছবি- আদনান আবিদি/ রয়টার্স

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভোগা শ্রীলঙ্কা এবার একটি রাজনৈতিক সংকটের মুখোমুখি। দেউলিয়া এই দেশটির নেতৃত্ব কে দিচ্ছে তা এখনো নির্ধারণ করা যায়নি।

বুধবার ভোরে মালদ্বীপে পৌঁছেছেন গোতাবায়া রাজাপাকসে। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। তবে, ইতোমধ্যেই দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।

এদিকে, বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করা বিক্ষোভকারীরা তার বর্তমান অবস্থান নিয়ে অসন্তুষ্ট। দেশটির মানুষ যেখানে এই নেতার পদত্যাগ চান, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন তিনি।

চরম অস্থিরতার মাঝে আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে মিছিল করছে বিক্ষোভকারীরা। পুলিশ ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে। 

রাষ্ট্রপতি গোতাবায়ার এই আকস্মিক প্রস্থান রাজধানী কলম্বোকে এক গভীর অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। তার এই কাজের ফলস্বরূপ, দেশে একটি বিশাল রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। 

রাজাপাকসে এবং তার পরিবারের সদস্যদের আধিপত্য বিস্তৃত মন্ত্রিসভার নেওয়া নানা ভুল পদক্ষেপের ফলে কয়েক মাস ধরে বিপর্যস্ত শ্রীলঙ্কা।

পর্যটন শিল্পকে ধ্বংসকারী মহামারি দিয়ে শুরু হওয়া এই সংকট শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের যথেচ্ছ ব্যবহারের সাথে যুক্ত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। 

এরমধ্যে জ্বালানির ঘাটতি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার কারণে অবস্থা আরো খারাপ হয়েছে। 

ছবি- আদনান আবিদি/ রয়টার্স

তাই, প্রেসিডেন্টের দায়িত্ব যিনি নিবেন, তাকে এই ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কানদের আস্থা অর্জন করতে হবে।

এর আগে, গত ৯ জুলাই, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন দখলে নিলে আত্মগোপনে যান গোতাবায়া। 

তিনি যদিও আজ (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, এই সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি।

আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলে গোতাবায়া হবেন সরকার ত্যাগকারী হিসেবে রাজাপাকসে পরিবারের শেষ সদস্য।

চলতি বছরের মে মাসে তার বড় ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন।

এদিকে তার আরেক ভাই, অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

তবে, রাজাপাকসের অনুগত ক্ষমতাসীন দল এখনও সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে আছে। 

কিন্তু, শ্রীলঙ্কার সংবিধান ক্ষমতার পরিবর্তন সম্পর্কে স্পষ্ট। রাষ্ট্রপতি পদত্যাগ করলে প্রধানমন্ত্রী তার স্থলাভিষিক্ত হন।

এরপরের সিদ্ধান্ত নেন পার্লামেন্টের সদস্যরা। রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার জন্য সদস্যদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে তার পদে নিযুক্ত করা হয়। 

গোতাবায়া রাজাপাকসের মেয়াদ শেষ হতে আরো দুই বছর বাকি। কিন্তু, সংসদের বেশিরভাগ সদস্য তার পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকায় দেশটির রাজনৈতিক নেতারা মানুষের কাছে তেমন জনপ্রিয় নয়।

  • সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস 

Related Topics

টপ নিউজ

রাজাপাকসে সরকার / গোতাবায়া রাজাপাকসে / রাজাপাকসের বাড়িতে আগুন / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • ভাগ্যবান রাজাপাকসে, ভাগ্যবান শেখ হাসিনা
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]