Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গায়ানা থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2022, 03:40 pm
Last modified: 10 July, 2022, 03:41 pm

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

গায়ানা থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

শনিবার কুইন্সটাউনের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ পড়েন ক্রিকেটাররা। রাতে এক সঙ্গে খাবার খান মুস্তাফিজ-শরিফুলরা।
টিবিএস রিপোর্ট
10 July, 2022, 03:40 pm
Last modified: 10 July, 2022, 03:41 pm

জাতীয় দলের সফর থাকায় ক্রিকেটারদের প্রায়ই দেশের বাইরে ঈদ করতে হয়। এবারও তেমনই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে বাংলাদেশ দল। ওয়ানডে দলের ঈদ কেটেছে সেখানেই। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে থাকায় শনিবার ঈদ উদযাপন করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। 

ঈদের দিন গায়ানাতে অনুশীলনও ছিল জাতীয় দলের। যদিও বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্নিত হয়। প্রথম ওয়ানডের আগে তাই সেভাবে অনুশীলন সারতে পারেনি তামিম ইকবালের দল। আজ রাত সাড়ে সাতটায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। 

শনিবার কুইন্সটাউনের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ পড়েন ক্রিকেটাররা। রাতে এক সঙ্গে খাবার খান তারা। পরের দিন যখন মাঠে নামার অপেক্ষায় ক্রিকেটাররা, তখন দেশে ঈদ উদযাপন হচ্ছে। সেখান থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল-ফুস্তাফিজরা। 

দেশের সবাই যেন পরিবারের সঙ্গে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন, এই প্রত্যাশা ক্রিকেটারদের। বিসিবির এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, 'সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময় কাটান এবং ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করি।'

তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেছেন, 'সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।' মুস্তাফিজও একই প্রত্যাশার কথা জানান। তারকা এই পেসার বলেন, 'সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।'

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ফরম্যাট এবার ওয়ানডে হওয়ায় ভালো কিছুর আশায় সফরকারীরা। প্রথম ওয়ানডে জিতেই সফরে প্রথম জয়ের স্বাদ নিতে চায় তারা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ঈদ উদযাপন / শুভেচ্ছা বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]