Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সাকিব না থাকায় অলরাউন্ডার ঘাটতি নিয়ে তামিমের আক্ষেপ

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2022, 09:10 pm
Last modified: 09 July, 2022, 09:20 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সাকিব না থাকায় অলরাউন্ডার ঘাটতি নিয়ে তামিমের আক্ষেপ

বাংলাদেশ দলে আছেন দুজন অলরাউন্ডার; মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও এ দুজনকে পুরোদস্তুর অলরাউন্ডার বলার সুযোগ নেই।
টিবিএস রিপোর্ট
09 July, 2022, 09:10 pm
Last modified: 09 July, 2022, 09:20 pm
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সাকিব ও তামিম। ছবি: বিসিবি

সাকিব আল হাসান না থাকা মানে দুজন ক্রিকেটারকে দলে নেওয়া নিয়ে ভাবতে হয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ কারণে পুরনো দিনের মতো করে উঠে গেছে প্রশ্ন। অভিজ্ঞ এই অলরাউন্ডার না থাকায় ব্যাটসম্যান নাকি বোলার বাড়িয়ে দলের ভারসাম্য আনা যায়, বাংলাদেশ এখন সেই ভাবনায়।

প্রথম ওয়ানডের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে সাকিবের অনুপস্থিতি নিয়ে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে মনে করিয়ে দেওয়া হয় অলরাউন্ডার সঙ্কটের কথা। বিষয়টা নিয়ে বরাবরের মতোই আক্ষেপ করেন তামিম। অভিজ্ঞ এই ওপেনার জানান, আর দুই-তিন জন ভালো অলরাউন্ডার থাকলে এই বিপদে পড়তে হতো না দলকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে ছিলেন সাকিব। কিন্তু সিরিজটি থেকে ছুটি নিতে চাইলে বিসিবি তাকে ছুটি দেয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয় বলে বিসিবি তার ছুটি মঞ্জুর করে। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে পাচ্ছে না বাংলাদেশ। ওয়ানডে দলে থাকলেও পুরোপুরি ফিট হয়ে না ওঠায় সফরে যাওয়া হয়নি তার। 

ওয়ানডেতে বাংলাদেশ দলে আছেন দুজন অলরাউন্ডার; মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও এ দুজনকে পুরোদস্তুর অলরাউন্ডার বলার সুযোগ নেই। মিরাজ যেমন ব্যাট হাতে ভরসা হয়ে উঠতে পারেননি, তেমনি মোসাদ্দেককে দিয়ে ১০ ওভারের কোটা পূর্ণ করার পরিকল্পনা করাটা কঠিন বাংলাদেশের জন্য। 

আবার মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের গায়েও আছে অলরাউন্ডারের ট্যাগ। যদি তাদেরকে মূলত ব্যাটসম্যানই বিবেচনা করা হয়। কারণ দুজনের একজনও বল হাতে নিয়মিত নন। মাহমুদউল্লাহ মাঝে মাঝে বোলিং করলেও আফিফকে সেভাবে বল হাতে দেখাই যায় না। 

সাকিব থাকলে একই সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার পায় বাংলাদেশ। তার অনুপস্থিতিতে দুটি বিভাগেই ভাবতে হয় দলকে। সব মিলিয়ে আরও কয়েকজন ভালো অলরাউন্ডার না থাকার আক্ষেপ তামিমের কণ্ঠে। 

বাংলাদেশের ওয়ানডে অধনায়ক বলেন, 'বাংলাদেশে খুব বেশি 'প্রপার' অলরাউন্ডার নেই। এ কারণেই হয়তো বারবার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়, আপনাদেরও প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩ জন অলরাউন্ডার থাকতো, যারা ৫০-৫০ বা ৬০-৪০ (ব্যাটে-বলে পারফর্ম করবে), তাহলে এই প্রশ্নগুলো উঠত না।'

১০ জুলাই প্রভিডেন্সে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। পরের দুটি ম্যাচ ১৩ এবং ১৬ জুলাই একই ভেন্যু ও একই সময়ে শুরু হবে।  
 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাকিব আল হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]