Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2022, 01:25 pm
Last modified: 06 July, 2022, 01:32 pm

Related News

  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা

২০২১ সালের শুরুর দিকে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন গ্রহণে রক্ত জমাট বেঁধে জীবননাশের হুমকির মতো বিতর্কের মুখে কানাডা অ্যাস্ট্রেজেনেকার পরিবর্তে ফাইজার বায়োএনটেক ও মডার্নার এমআরএনএ ভ্যাকসিন বিতরণে মনোযোগ দেয়।
টিবিএস ডেস্ক
06 July, 2022, 01:25 pm
Last modified: 06 July, 2022, 01:32 pm
ছবি: সংগৃহীত

অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। দেশে কিংবা বিদেশে এই ভ্যাকসিন নিতে আগ্রহী কোনো অংশীদার খুঁজে না পাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালে কানাডা অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে দুই কোটি ভ্যাকসিন কেনার চুক্তি করে। ২০২১ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি সময়ে ২৩ লাখ কানাডিয়ান অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করে।

২০২১ সালের শুরুর দিকে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন গ্রহণে রক্ত জমাট বেঁধে জীবননাশের হুমকির মতো বিতর্কের মুখে কানাডা অ্যাস্ট্রেজেনেকার পরিবর্তে ফাইজার বায়োএনটেক ও মডার্নার এমআরএনএ ভ্যাকসিন বিতরণে মনোযোগ দেয়।

একই বছরের জুলাইয়ে কানাডা প্রায় এক কোটি ৭৭ লাখ অতিরিক্ত ভ্যাকসিন ডোজ অন্যান্য দেশে বিতরণের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মঙ্গলবার কানাডার স্বাস্থ্যবিভাগ জানায় প্রতিশ্রুতি পূরণের ইচ্ছে থাকলেও এক কোটি ৩৬ লাখ ডোজ টিকা মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো ফেলে দিতে হচ্ছে।

ইউরোপে যখন আবারও আশঙ্কাজনকহারে কোভিড সংক্রমণ বাড়ছে, তখনই কানাডা এই ঘোষণার কথা জানাল। বুস্টার ডোজ নেওয়া কমে যাওয়ার পাশাপাশি বিধিনিষেধ তুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।

ইতোমধ্যে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস এবং ডেনমার্কেও সংক্রমণ বাড়ছে। মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪ এবং বিএ.৫ এর কারণে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। ব্রিটেনে এক সপ্তাহে সংক্রমণের হার ৩০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে কানাডা এখন পর্যন্ত অন্যান্য দেশে ৮৯ লাখ ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে। এর মধ্যে ৪৮ লাখ ডোজ নিজেদের মূল মজুদ থেকে এবং ৪১ লাখ ডোজ ভ্যাকসিন কোভ্যাক্স ভ্যাকসিন বন্টন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

  • সূত্র: গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রেজেনেকা / কোভিড ভ্যাকসিন / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]