Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পূর্ব ইউক্রেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
03 July, 2022, 07:50 pm
Last modified: 03 July, 2022, 08:09 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’

পূর্ব ইউক্রেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ঘোষণা রাশিয়ার

রোববার  (৩ জুলাই) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লুহানস্ক অঞ্চল ‘স্বাধীন’ (শত্রুমুক্ত) হওয়ার কথা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, লিশিচানস্কের চারপাশের গ্রামগুলিও এখন রাশিয়ানদের দখলে। 
টিবিএস ডেস্ক 
03 July, 2022, 07:50 pm
Last modified: 03 July, 2022, 08:09 pm
ছবি: ডয়চে ভেলে

ডনবাসে ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ ঘাঁটি লিশিচানস্ক দখল করেছে রাশিয়া। এরপর আজ রোববার (৩ জুলাই) এক ঘোষণায় দেশটি জানিয়েছে, মিত্র যোদ্ধাদের সাথে মিলে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের দখল নিয়েছে। ওই অঞ্চলে তীব্র সংঘাতের তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে এবিষয়ে এখনও কোনো মন্তব্য জানাতে পারেনি।  

পূর্বের ডনবাস অঞ্চলের দুটি প্রদেশ- লুহানস্ক ও দনেয়স্ক। এখানে রুশ বাহিনী এগিয়ে আসছিল গত জুনের শুরু থেকেই। 

রোববার  (৩ জুলাই) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লুহানস্ক অঞ্চল 'স্বাধীন' (শত্রুমুক্ত) হওয়ার কথা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, লিশিচানস্কের চারপাশের গ্রামগুলিও এখন রাশিয়ানদের দখলে। 

সের্গেই শোইগু বলেছেন, রুশ বাহিনী 'লিশিচানস্ক শহরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে'।

এবিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনের সামরিক বাহিনী। তবে দেশটির কর্মকর্তারা শহরটির আবাসিক এলাকায় প্রচণ্ড গোলাবর্ষণের কথা জানান। 

আমেরিকার ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক স্টাডি অব ওয়ারের বিশ্লেষকরা বলেছেন, 'গত ২ জুলাই ইচ্ছে করে পিছিয়ে গেছে ইউক্রেনীয় বাহিনী। এতে লিশিচানস্ক রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।"

শহরটির উত্তর ও পূর্ব অংশের এলাকাগুলোয় রুশ সেনাদের বাধামুক্তভাবে ঘুরে বেড়ানোর ভিডিওচিত্র বিশ্লেষণের মাধ্যমে তারা এই উপসংহারে পৌঁছান। 

লুহানস্ক অঞ্চলের জন্য ইউক্রেনীয় সরকারের গভর্নর সেরহি গাইডাই রাশিয়ার বিজয় ঘোষণার আগে টেলিগ্রাম অ্যাপে লিখেছিলেন, "লিশিচানস্কের আশেপাশে রাশিয়ানরা দৃঢ় অবস্থান নিয়েছে, শহরে আগুন জ্বলছে। শহরে আক্রমণ চালাতে তারা প্রচণ্ড নির্মম কৌশলের আশ্রয় নিয়েছে।"

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের অভিযোগ, গোলাবর্ষণ করে একের পর এক শহর গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া।ইচ্ছে করেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। কিন্তু, এসব অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে মস্কো।

মস্কোর দাবি, ইউক্রেনকে নাৎসিবাদী কট্টর-জাতীয়বাদীদের হাত থেকে মুক্ত করতে সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। 


  • সূত্র- রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / ডনবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]