Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো ‘কোভিড-বোঝাই’ বেলুন থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে, দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2022, 04:55 pm
Last modified: 01 July, 2022, 04:56 pm

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন

দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো ‘কোভিড-বোঝাই’ বেলুন থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে, দাবি উত্তর কোরিয়ার

একজন ১৮ বছর বয়সি সৈন্য ও পাঁচ বছর বয়সি শিশু গত এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় কুমগাং কাউন্টিতে ‘অপরিচিত জিনিস’ স্পর্শ করার পর তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়।
টিবিএস ডেস্ক
01 July, 2022, 04:55 pm
Last modified: 01 July, 2022, 04:56 pm
ছবি: এপি

সীমান্তের ওপারে, দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো 'কোভিড-বোঝাই' বেলুন থেকে উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস! এমনই দাবি উত্তর কোরিয়ার।

প্রাদুর্ভাবের পর প্রথম দু-বছর কোনো করোনা সংক্রমণ হয়নি বলে দাবি করে এসেছে উত্তর কোরিয়া। কিন্তু এ বছরের ১২ মে দেশটি প্রথম করোনা সংক্রমণের কথা স্বীকার করে।

এ পর্যন্ত করোনায় মাত্র ৭৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া।

তবে সম্প্রতি দেশটিতে অনেক বেড়ে গেছে করোনা সংক্রমণের হার। আজ শুক্রবারই সেখানে করোনার উপসর্গসহ প্রায় সাড়ে ৪ হাজার মানুষের জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার জানায়, একজন ১৮ বছর বয়সি সৈন্য ও পাঁচ বছর বয়সি শিশু গত এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় কুমগাং কাউন্টিতে 'অপরিচিত জিনিস' স্পর্শ করার পর তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা করালে তারা করোনা পজিটিভ হয়।

কেসিএনএ আরও দাবি করে, ওই সৈনিক ও শিশুর সংস্পর্শে যারা এসেছে, তাদের অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছে। তাছাড়া ওই অঞ্চলে প্রথমবারের মতো অনেককে জ্বরে আক্রান্ত হতে দেখা গেছে।

উত্তর কোরিয়া ধারণা করছে, প্রথমবার করোনার জীবাণু সমেত বেলুনগুলো পাঠানো হয় পশ্চিমের গিম্পো অঞ্চলে, চলতি বছরের এপ্রিলে। 

কেসিএনএ নাগরিকদের সতর্ক করে দিয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকায় বাতাসে ভেসে আসা কোনো জিনিস বা বেলুন যেন স্পর্শ করা না হয়।

প্রতিবেদনে সরাসরি দক্ষিণ কোরিয়ার নাম নেওয়া না হলেও ওসব অঞ্চলে সীমান্তের ওপার থেকে উত্তর কোরিয়ার একনায়কবিরোধীরা লিফলেট ও মানবিক সহায়তা পাঠায়।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া থেকে বেলুনে করে উত্তর কোরিয়ায় করোনাভাইরাস প্রবেশ করার কোনো 'সুযোগ নেই'।

  • সূত্র: গার্ডিয়ান
     
Related Topics

টপ নিউজ

করোনা / উত্তর কোরিয়া / কোভিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]