Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১,০০০

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 June, 2022, 04:30 pm
Last modified: 22 June, 2022, 11:01 pm

Related News

  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১,০০০

দেশটির তালেবান কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।
টিবিএস ডেস্ক
22 June, 2022, 04:30 pm
Last modified: 22 June, 2022, 11:01 pm

ছবি: এপির সৌজন্যে

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১,০০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১,৫০০ জনের বেশি। দেশটির তালেবান কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ পাকতিকায় মাটির বাড়িঘরের ধ্বংসাবশেষ, আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি পাওয়া গেছে। অভিযানকারী দলের সদস্যরা আহতদের উদ্ধারে কাজ করছে। প্রত্যন্ত এলাকাগুলো থেকে হেলিকপ্টারের সাহায্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে প্রথমে জানান, ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। হতাহতের সংখ্যা পরবর্তীতে বাড়ার কথা তালেবান সরকারের সুত্রগুলি জানিয়েছে। 

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ভূমিকম্প আঘাত হানে। রাত হওয়ায় অনেক লোক তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের সূত্র দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায় আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়। 

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলাবাদেও ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী ভূমিকম্পটি ৬.১ মাত্রার ছিল বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে ভূমিকম্পের ফলের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান। দেশটির প্রত্যন্ত গ্রামীণ এলাকার ঘরবাড়িগুলো অধিকাংশই ঝুঁকিপূর্ণ ও দুর্বলভাবে নির্মিত। 

তালেবান কর্মকর্তারা দেশটির পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যাওয়ার জন্য সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বেশকিছু সাহায্য সংস্থা বেশ কয়েকবছর ধরেই আফগানিস্তানের ভবনগুলো উন্নত করে তোলার জন্য কাজ করে চলেছেন। কয়েক দশকের সংঘাতে বিপর্যস্ত দারিদ্রপীড়িত দেশটির জন্য ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উন্নত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কঠিন। 

তালেবানদের দখলের আগেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটির জরুরি পরিষেবা ছিল অপ্রতুল। দেশটিতে উদ্ধারকাজে নিয়োজিত বিমান ও হেলিকপ্টার সংখ্যা মাত্র হাতেগোনা। 

স্থানীয় এক চিকিৎসক বিবিসিকে জানান, এখন পর্যন্ত পাকতিকা প্রদেশের গায়ান ও বারমাল জেলায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম ইতিলাত-ই-রোজ জানিয়েছে, ভূমিকম্পে গায়ানের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে।
 
Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]