Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ, কভার আর্ট প্রকাশ করেছে রকস্টার গেমস

আন্তর্জাতিক

বিবিসি
19 June, 2026, 09:45 am
Last modified: 19 June, 2026, 09:50 am

Related News

  • ডেস্কটপ ওয়েব ব্রাউজারেই এখন গুগল আর্থের ফ্লাইট সিমুলেটর গেম, খেলবেন যেভাবে
  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ‘জিটিএ সিক্স’ মুক্তি পিছিয়ে ২০২৬, দেরির জন্য দুঃখপ্রকাশ রকস্টার গেমসের
  • ‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 

জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ, কভার আর্ট প্রকাশ করেছে রকস্টার গেমস

এই সিরিজের আগের গেম জিটিএ ৫ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে এবং এটি এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া গেম।
বিবিসি
19 June, 2026, 09:45 am
Last modified: 19 June, 2026, 09:50 am
ছবি: সংগৃহীত

গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৬-এর প্রি-অর্ডারের তারিখ এবং অফিশিয়াল কভার আর্ট প্রকাশ করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।

আগামী ২৫ জুন থেকে বর্তমান সময়ের অন্যতম বহুল প্রতীক্ষিত এই গেমটির আগাম বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্লে-স্টেশন স্টোরের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নির্দিষ্ট কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের মাধ্যমে গেমটি কেনা যাবে।

২০২৫ সালের শরৎকাল এবং চলতি বছরের মে মাসে দুই দফা তারিখ পেছানোর পর জিটিএ ৬ অবশেষে আগামী ১৯ নভেম্বর প্লে-স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস-এ মুক্তি পেতে যাচ্ছে।

এই সিরিজের আগের গেম জিটিএ ৫ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং এটি এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া গেম।

তবে গত বৃহস্পতিবারের এই ঘোষণায় রকস্টার জিটিএ ৬-এর দাম কত হবে তা জানায়নি। গেমটির দাম আসলে কত হতে পারে, তা নিয়ে গেমার এবং বিশ্লেষকদের মধ্যে দীর্ঘ দিন ধরে তুমুল বিতর্ক চলছে।

জিটি ৬-এর অফিশিয়াল কভার আর্ট। ছবি: সংগৃহীত

গেমিং ইন্ডাস্ট্রি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিলিয়ন ২০২৫ সালের একটি প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছিল, এটিই হতে পারে ১০০ ডলার মূল্যের প্রথম কোনো গেম।

প্রি-অর্ডারের তারিখ ঘোষণার পাশাপাশি রকস্টার ৩০ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে গেমটির অফিশিয়াল কভার আর্টও সামনে এনেছে। জোরালো যান্ত্রিক সংগীতের (সিন্থ) আবহযুক্ত ভিডিওতে গেমের শিরোনামের ঠিক ওপরে প্রধান দুই চরিত্র জেসন এবং লুসিয়ার মুখ দেখা গেছে। এছাড়া, এই সিক্যুয়েলে দেখা যাবে এমন আরও কিছু চরিত্রের ঝলকও ছিল তাতে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি গেমটিতে কাল্পনিক রাজ্য লিওনিডার পরিবেশ ফুটিয়ে তুলতে ভিডিওতে ফ্ল্যামিঙ্গো পাখি এবং কুমিরকেও দেখানো হয়েছে।

জিটিএ সিরিজের চিরচেনা 'পপ-আর্ট' স্টাইলে তৈরি এই উজ্জ্বল কভার আর্টে দ্রুতগতির গাড়ি, হেলিকপ্টার এবং মোটরসাইকেলের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

২০২৩ এবং ২০২৫ সালে ট্রেইলার প্রকাশের পর জিটিএ ভক্তরা এখন গেমটির নতুন কোনো গেমপ্লে ট্রেইলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আগের দুটি ট্রেইলারে গেমটির গল্প এবং প্রধান চরিত্রগুলোর জীবন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। সেগুলোর মোট ভিউ বর্তমানে ৪৪ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

জিটিএ ৬ / রকস্টার গেমস / গেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ডেস্কটপ ওয়েব ব্রাউজারেই এখন গুগল আর্থের ফ্লাইট সিমুলেটর গেম, খেলবেন যেভাবে
  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ‘জিটিএ সিক্স’ মুক্তি পিছিয়ে ২০২৬, দেরির জন্য দুঃখপ্রকাশ রকস্টার গেমসের
  • ‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]