Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
12 June, 2026, 10:45 am
Last modified: 12 June, 2026, 10:48 am

Related News

  • ইরানের ভয়ে ন্যাটো সম্মেলনের সময় তুরস্কেই নতুন এয়ার ফোর্স ওয়ান বদলেছিলেন ট্রাম্প
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন শি জিনপিং: ট্রাম্প
  • ২০২৮ সালে জেনেরিক ওষুধে ১০০ শতাংশ ও তারপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

জে ক্লেটন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলমান মাদক পাচার-সংক্রান্ত মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা তদারক করছেন।
বিবিসি
12 June, 2026, 10:45 am
Last modified: 12 June, 2026, 10:48 am
বর্তমানে জে ক্লেটন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তার পদে নিউইয়র্কের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর জে ক্লেটনকে মনোনয়ন দিয়েছেন। কংগ্রেসে তীব্র সমালোচনার মুখে আগের পছন্দের প্রার্থী বিল পুলটের পরিবর্তে তাকে বেছে নিলেন ট্রাম্প।

বর্তমানে জে ক্লেটন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলমান মাদক পাচার-সংক্রান্ত মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা তদারক করছেন।

বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, ক্লেটনকে তিনি পরবর্তী ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) হিসেবে মনোনয়ন দিচ্ছেন। এই পদে থাকা ব্যক্তি যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকি করেন। বর্তমান ডিএনআই তুলসি গ্যাবার্ড ৩০ জুন দায়িত্ব ছাড়বেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ক্লেটনের প্রশংসা করে বলেন, তিনি আগে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান এবং আইন প্রতিষ্ঠান সালিভান অ্যান্ড ক্রমওয়েল-এর প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি সিনেটের প্রতি দ্রুত ক্লেটনের মনোনয়ন অনুমোদন দেওয়ার আহ্বান জানান।

এর আগে ট্রাম্পের পছন্দের প্রার্থী বিল পুলটেকে নিয়ে কংগ্রেসে ব্যাপক সমালোচনা হয়। সমালোচকদের অভিযোগ ছিল, গোয়েন্দা কার্যক্রম বা জাতীয় নিরাপত্তা বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। তার নিয়োগ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের মধ্যেই আপত্তি দেখা দেয়। 

পুলটে বর্তমানে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করতে নিজের পদ ব্যবহার করেছেন এবং মর্টগেজ জালিয়াতির অভিযোগে একাধিক ফৌজদারি তদন্তের সুপারিশ করেছেন। 

বিল পুলটের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটি এখন পর্যন্ত সফলভাবে বিচার করা হয়নি। এদিকে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি (এফএইচএফএ) কীভাবে মর্টগেজ জালিয়াতি–সংক্রান্ত তদন্ত পরিচালনা করে এবং সম্প্রতি তাদের তদন্ত প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে মার্কিন সরকারের জবাবদিহি দপ্তর।

জে ক্লেটনের মনোনয়নকে উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা স্বাগত জানিয়েছেন। রিপাবলিকান সিনেটর জন থুন বলেন, তিনি একজন যোগ্য পেশাজীবী এবং জটিল দায়িত্ব সামলানোর সক্ষমতা তার রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার ক্লেটনকে 'অত্যন্ত যোগ্য' বলে মন্তব্য করেছেন।

বর্তমানে নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটর হিসেবে ক্লেটন একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদারকি করছেন। এর মধ্যে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার মামলা, জেফ্রি এপস্টিন–সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা এবং ইরানের পক্ষে হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে মামলা অন্তর্ভুক্ত।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / জে ক্লেটন / বিল পুলটে / গোয়েন্দাপ্রধান / মার্কিন কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • ইরানের ভয়ে ন্যাটো সম্মেলনের সময় তুরস্কেই নতুন এয়ার ফোর্স ওয়ান বদলেছিলেন ট্রাম্প
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন শি জিনপিং: ট্রাম্প
  • ২০২৮ সালে জেনেরিক ওষুধে ১০০ শতাংশ ও তারপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]