Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান

আন্তর্জাতিক

আল আরাবিয়া 
01 May, 2026, 07:15 pm
Last modified: 01 May, 2026, 07:33 pm

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলা; ওমানে মার্কিন রাডার সিস্টেম, সিরিয়ায় কমান্ড সেন্টারে পাল্টা হামলা তেহরানের
  • বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের জেরে শপিংমলে মুসলিম যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান

তবে এই নতুন প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।
আল আরাবিয়া 
01 May, 2026, 07:15 pm
Last modified: 01 May, 2026, 07:33 pm
পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক কেন্দ্রের সামনে একজন পুলিশ হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন একটি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা 'ইরনা' জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান তাদের সর্বশেষ প্রস্তাবনার খসড়াটি পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তবে এই নতুন প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের ৪০ দিন পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র একবার আলোচনায় বসেছিল।

কিন্তু এরপর থেকে আলোচনা আর এগোয়নি। বর্তমানে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে, অন্যদিকে ইরানও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী' কার্যত বন্ধ করে দিয়েছে। যুদ্ধের শুরু থেকেই এই পথে হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে তেহরান।

এদিকে যুদ্ধ বন্ধে ইরানের সাম্প্রতিক এই উদ্যোগ নিয়ে শুক্রবার আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচি সৌদি আরব, কাতার, তুরস্ক, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং যুদ্ধের ইতি টানতে ইরানের নতুন এই পদক্ষেপের বিষয়ে তাদের অবহিত করেছেন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইরান / শান্তি আলোচনা / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলা; ওমানে মার্কিন রাডার সিস্টেম, সিরিয়ায় কমান্ড সেন্টারে পাল্টা হামলা তেহরানের
  • বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের জেরে শপিংমলে মুসলিম যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]