Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

আন্তর্জাতিক

এনবিসি
27 April, 2026, 12:15 pm
Last modified: 27 April, 2026, 12:31 pm

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

এনবিসি
27 April, 2026, 12:15 pm
Last modified: 27 April, 2026, 12:31 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'চ্যাটজিপিটি'র কাছে লাশ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। আদালতের একটি নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিহকে জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে 'ফার্স্ট-ডিগ্রি মার্ডার' বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযুক্ত হিশামের রুমমেট ছিলেন, যিনি নিজেও ইউএসএফ-এর প্রাক্তন ছাত্র।

প্রসিকিউটরদের দাখিল করা নথিতে বলা হয়েছে, লিমন ও বৃষ্টিকে শেষবার জীবিত দেখার তিন দিন আগে, ১৩ এপ্রিল রাতে হিশাম চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, 'কাউকে কালো প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে (ডাম্পস্টার) ফেলে দিলে কী হয়?' চ্যাটজিপিটি এর উত্তরে বলে যে এটি খুবই বিপজ্জনক। এর পর হিশাম পাল্টা প্রশ্ন করেন, 'তারা (তদন্তকারীরা) কীভাবে এটি খুঁজে বের করবে?'

তবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আদালতের নথি অনুযায়ী, ১৭ এপ্রিল হিশামের এক রুমমেট তাকে কিছু কার্ডবোর্ড বক্স তাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ডাস্টবিনে ফেলতে দেখেন। সেই ডাস্টবিন তল্লাশি করে পুলিশ লিমনের স্টুডেন্ট আইডি এবং তার নামের ক্রেডিট কার্ড উদ্ধার করে। সেখানে পাওয়া একটি ধুসর রঙের টি-শার্টের ডিএনএ পরীক্ষার পর লিমনের এবং একটি কিচেন ম্যাটের ডিএনএ বৃষ্টির জিনের সাথে মিলে যায়।

শুক্রবার পুলিশ টাম্পা বের ওপর অবস্থিত হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে একটি ভারী প্লাস্টিকের ব্যাগ থেকে লিমনের বিকৃত দেহাবশেষ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের কারণে লিমনের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, নিখোঁজ বৃষ্টিও আর জীবিত নেই এবং হিশামই তার দেহ সরিয়ে ফেলেছেন। 

রোববার তল্লাশিকালে কিছু মানুষের দেহাবশেষ উদ্ধার করা হলেও তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তদন্তকারীরা জানান, হিশাম প্রথমে দাবি করেছিলেন যে তিনি ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে ক্লিয়ারওয়াটার নামক জায়গায় নামিয়ে দিয়ে এসেছেন। কিন্তু লিমনের ফোনের লোকেশন ডেটা এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, হিশামের গাড়ি সেই রাতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজে দীর্ঘক্ষণ থেমে ছিল, যেখানে পরে লিমনের মরদেহ পাওয়া যায়।

তদন্তকারীরা আরও অভিযোগ করেছেন যে, হিশাম সেই রাতে বড় ডাস্টবিন ব্যাগ, লাইসল (পরিষ্কারক) এবং সুগন্ধি স্প্রে (ফেব্রেজ) কিনেছিলেন এবং তার অ্যাপার্টমেন্টে রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়া তিনি বৃষ্টির ব্যবহৃত গোলাপী রঙের ফোন কভারসহ বেশ কিছু জিনিসও ফেলে দিয়েছিলেন।

হিশামের পক্ষে লড়ছেন হিলসবোরো কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিসের হোমিসাইড ব্যুরো প্রধান জেনিফার স্প্র্যাডলি। তিনি একটি ইমেইলের মাধ্যমে জানিয়েছেন যে এই বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই।

তদন্তকারীরা জানান, হিশামকে যখন প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তার বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে একটি ক্ষত দেখা যায় এবং পরে তার পায়েও জখমের চিহ্ন পাওয়া যায়। তিনি দাবি করেছিলেন যে পেঁয়াজ কাটার সময় দুর্ঘটনাবশত এই জখম হয়েছে।

আদালতের রেকর্ড অনুযায়ী, হিশামের বিরুদ্ধে হত্যা ছাড়াও শারীরিক নির্যাতন, বেআইনি আটক, মৃত্যুর খবর না দেওয়া, মৃতদেহ সঠিক স্থানে না রাখা এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি জামিন ছাড়াই হিলসবোরো কাউন্টি জেলে আটক আছেন। আগামী মঙ্গলবার তার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিহত জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই বাংলাদেশের নাগরিক। নিহতদের স্বজনরা এনবিসি নিউজকে জানিয়েছেন, তারা পরষ্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যেন লিমন ও বৃষ্টির মরদেহ ইসলামি শরিয়াহ ও ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। তারা আরও আশা প্রকাশ করেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই দুই শিক্ষার্থীর নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে।

ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এক বিবৃতিতে দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ফ্লোরিডা / বাংলাদেশি শিক্ষার্থী / চ্যাটজিপিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]