Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

আন্তর্জাতিক

সিএনএন
27 March, 2026, 05:00 pm
Last modified: 27 March, 2026, 06:09 pm

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ

জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। শুক্রবার বিক্ষোভকারীরা শহর প্রদক্ষিণ করে প্রেসিডেন্ট প্রাসাদের অভিমুখে যাত্রা করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রাসাদের সামনে ব্যারিকেড দিয়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
সিএনএন
27 March, 2026, 05:00 pm
Last modified: 27 March, 2026, 06:09 pm
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রতিবাদে শুক্রবার ম্যানিলায় বিক্ষোভ মিছিল করছেন একদল মানুষ। ছবি: সিএনএন

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটে ফিলিপাইনে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলাজুড়ে বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ। ফিলিপাইনের পরিবহন ইউনিয়নগুলোর ডাকা দুই দিনের দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। শুক্রবার বিক্ষোভকারীরা শহর প্রদক্ষিণ করে প্রেসিডেন্ট প্রাসাদের অভিমুখে যাত্রা করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রাসাদের সামনে ব্যারিকেড দিয়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

পাঁচ সন্তানের জনক এবং জিপনি (স্থানীয় গণপরিবহন) চালক মাইকেল ল্যাবোর নিজের দুর্দশার কথা তুলে ধরে বলেন, "দিনে আমার আয় ৫০০ পেসো (৮.২৮ ডলার), যার বেশিরভাগই এখন সন্তানদের স্কুলের খরচে চলে যায়। দিনশেষে খাবার কেনার মতো টাকা হাতে থাকছে না। তেল কোম্পানিগুলো কেন প্রায় প্রতিদিন দাম বাড়াচ্ছে, প্রেসিডেন্টকে অবশ্যই সেই জবাব দিতে হবে।"

জ্বালানি তেলের এই তীব্র সংকটের কারণে চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা এখন 'আসন্ন বিপদের' মুখে।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইনের পররাষ্ট্র সচিব মারিয়া তেরেসা লাজারো জানান, দেশে বর্তমানে মাত্র ৪০ থেকে ৪৫ দিনের পেট্রোলিয়াম মজুত রয়েছে। তেলের চড়া দাম পুরো অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে জ্বালানি ভর্তুকি প্রদান এবং পরিবহন খরচ কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এছাড়া তেলের মজুতদারি, অতি-মুনাফা এবং সরবরাহ নিয়ে কারসাজি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফিলিপাইন প্রশাসন।

চরম সংকটে পড়া ৪৬ বছর বয়সী আরেক চালক অ্যালান লাস পিনাস বলেন, "আগে আয়ের একটা অংশ প্রতিদিন সন্তানদের হাতে দিতে পারতাম, কিন্তু এখন তাদের ধৈর্য ধরতে বলি। আয় কমে যাওয়ায় সব টাকা খাবারের পেছনে চলে যায়, তাই তারা এখন স্কুলের হাতখরচ পাচ্ছে না।"

উল্লেখ্য, ফিলিপাইনের আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় ৯৮ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে।

Related Topics

টপ নিউজ

ফিলিপাইন / জ্বালানি তেল / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]