Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইরানি মিসাইল হামলা কমেছে ৯০%, ইরানের ৫৮% মিসাইল লঞ্চারই ধ্বংস: দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

এবিসি নিউজ
06 March, 2026, 02:20 pm
Last modified: 06 March, 2026, 02:21 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

ইরানি মিসাইল হামলা কমেছে ৯০%, ইরানের ৫৮% মিসাইল লঞ্চারই ধ্বংস: দাবি যুক্তরাষ্ট্রের

এবিসি নিউজ
06 March, 2026, 02:20 pm
Last modified: 06 March, 2026, 02:21 pm
ছবি: এবিসি নিউজ

যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা প্রায় ৯০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। 

তিনি বলেন, ইরানের ড্রোন হামলার ঘটনাও কমেছে অন্তত ৮৩ শতাংশ। গত সপ্তাহান্তেই কুয়েতে ইরানি ড্রোন হামলায় আমেরিকার ছয় সেনার মৃত্যু হয়েছিল।

কুপার বলেন, বৃহস্পতিবারও আমেরিকার বি-২ বোমারু বিমান থেকে কয়েক ডজন ২ হাজার পাউন্ডের পেনিট্রেটর বোমা ফেলা হয়েছে। মাটির গভীরে লুকিয়ে রাখা ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলোই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। 

তিনি আরও বলেন, 'আমরা ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের সমতুল্য অবকাঠামোতেও আঘাত হেনেছি। এর ফলে আমেরিকানদের ওপর হামলার ক্ষমতা অনেকটাই হারিয়েছে তেহরান।'

ইরানের ৫৮ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস: ট্রাম্প

বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রায় ৫৮ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ইরান এতটাই বিধ্বস্ত যে 'ফের সামরিক শক্তি সঞ্চয় করতে তাদের অন্তত ১০ বছর সময় লাগবে'।

ইরানের ওপর কতদিন এই হামলা চলবে, সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'অনেকে বলছেন যুদ্ধ নাকি শেষ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি না যে যুদ্ধ শেষ হয়েছে। আমি যখন চাইব, তখনই এটা শেষ হবে।' 

তিনি আরও বলেন, 'আমাদের অনুমোদন ছাড়া কাউকেই সর্বোচ্চ নেতা হতে দেওয়া হবে না। আমরা চাই না আগামী দশ বছর পর আমেরিকার অন্য কোননো প্রেসিডেন্ট এই একই সমস্যায় পড়ে দিশেহারা বোধ করুন।'

ইরানের ৩০টিরও বেশি রণতরি ধ্বংস: সেন্টকম

যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি রণতরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল কুপার বলেন, 'আপনারা হয়তো শুনেছেন, প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে ২৪টি রণতরি ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করার কথা বলেছিলেন। সেই সময় পর্যন্ত তথ্যটি সঠিক ছিল। কিন্তু বর্তমানে ইরানের ধ্বংস হওয়া রণতরির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।' 

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইরানে হামলা / ইরান-ইসরায়েল / ইরান-যুক্তরাষ্ট্র / মধ্যপ্রাচ্য / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]