Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!

আন্তর্জাতিক

খালিজ টাইমস
27 February, 2026, 10:20 pm
Last modified: 27 February, 2026, 10:49 pm

Related News

  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!

রমজানের প্রথম সপ্তাহে দুবাই পুলিশ 'ভিক্ষা প্রতিরোধ' অভিযানের মাধ্যমে বিভিন্ন দেশের ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।
খালিজ টাইমস
27 February, 2026, 10:20 pm
Last modified: 27 February, 2026, 10:49 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

পবিত্র রমজান মাসে দুবাইয়ে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে পরিচালিত অভিযানে দেশটির পুলিশ তিনটি বিলাসবহুল গাড়ির মালিক এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি ভিক্ষার মাধ্যমে অর্থ সংগ্রহের কথা স্বীকার করেছেন।

এক পুলিশ কর্মকর্তা আল খালিজ পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তি জনসাধারণের সহানুভূতির সুযোগ নিয়ে দিনের বেলায় ভিক্ষা করতেন, এরপর তিনি ভালো পোশাক পড়ে বিলাসবহুল গাড়ি চালিয়ে ওই স্থান থেকে চলে যেতেন।

পুলিশের সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফেনোমেনা ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার আলি আল শামসি বলেন, গ্রেপ্তার ব্যক্তি মানুষের আবেগকে ব্যবহার করতে পরিকল্পিত পদ্ধতি ব্যবহার করতেন। প্রতিদিন মিথ্যা গল্প ও বানোয়াট বিবরণ দিয়ে তিনি এমনভাবে কাজটা করতেন যে তার পেশাদারিত্ব কোনো সুসংগঠিত প্রতিষ্ঠানের কর্মীর চেয়ে কম না।

তিনি আরও জানান, এই অভিযানে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০% দুবাইয়ে ভ্রমণ ভিসায় এসেছেন। তারা নাগরিক ও অভিবাসীদের উদারতার সুযোগ নেওয়ার জন্য, বিশেষভাবে রমজান মাসকে বেছে নিয়েছেন।

পুলিশের তদন্তে জানা যায়, এসব ভিক্ষুকদের কাছে নগদ হাজার হাজার দিরহাম পাওয়া গেছে।

এদের মধ্যে একজন শুধু একদিনে ২৫ হাজার দিরহাম সংগ্রহ করেছিলেন, তবুও তিনি ভিক্ষা করছিলেন।

দণ্ডনীয় অপরাধ

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন নং ৯, ২০১৮ অনুযায়ী, দেশটিতে কেউ একা ভিক্ষা করলে তিন মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানা হতে পারে।

অন্যদিকে, সংঘবদ্ধ ভিক্ষা চক্র পরিচালনা করা বা বিদেশ থেকে মানুষ এনে ভিক্ষা করানো হলে ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে।

ভিক্ষা প্রতিরোধ অভিযান

রমজানের প্রথম সপ্তাহে দুবাই পুলিশ 'ভিক্ষা প্রতিরোধ' অভিযানের মাধ্যমে বিভিন্ন দেশের ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।

'সচেতন সমাজ, ভিক্ষামুক্ত সমাজ'- শ্লোগানে এই অভিযান চালানো হচ্ছে। দেশের সভ্য ও সুশৃঙ্খল ভাবমূর্তি রক্ষা এবং ভিক্ষাবৃত্তি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কৌশলগত অংশীদারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

এই অংশীদারদের মধ্যে রয়েছে দুবাই রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মহাপরিদপ্তর এবং ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ বিভাগ।

ব্রিগেডিয়ার আল শামসি নাগরিকদের ৯০১ নম্বরে কল বা দুবাই পুলিশ স্মার্ট অ্যাপের 'পুলিশ আই' সার্ভিস ব্যবহার করে ভিক্ষুকদের তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, অনলাইন ভিক্ষার বিষয়েও 'ই-ক্রাইম' প্ল্যাটফর্মের মাধ্যমে রিপোর্ট করা যেতে পারে।

রমজান মাসের আগেই দুবাই পুলিশ অনলাইনে ভিক্ষা সম্পর্কিত প্রতারণার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। তারা নাগরিকদের প্রতি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সন্দেহজনক দানের আহ্বানগুলোর সঙ্গে যুক্ত না হওয়ার অনুরোধ করেছে।

সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, প্রতারণাকারী ও সংগঠিত ভিক্ষুকরা রমজানের সহানুভূতি ও উদারতার শিক্ষার অপব্যবহার করে অবৈধ অর্থ উপার্জন করে।

Related Topics

টপ নিউজ

দুবাই / ভিক্ষাবৃত্তি / বিলাসবহুল গাড়ি / ভিক্ষুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]